1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন এনামুল হক এমপি ১৫ আগস্ট উপলক্ষে পটিয়ায় ছাত্র-ছাত্রীদের মাঝে ডক্টর জুলকারনাইন চৌধুরীর উদ্যোগে তবারক বিতরণ দারুল ইরফান মাদানী নিসাব মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন বোয়ালখালীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ চট্টগ্রামে জলবায়ু ও মানবাধিকার নিয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল: গুরুত্ব পেল নারী-শিশুর নিরাপত্তা সীতাকুণ্ডের শিপইয়ার্ডে মৃত্যুফাঁদ: দুর্ঘটনা নাকি নিরাপত্তার ব্যর্থতা? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া ১২ রবিউল আউয়াল উপলক্ষে পটিয়ায় এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ “স্ট্রিট ফুডের (ভাসমান খাবারের দোকান) স্বাস্থ্যঝুঁকি এবং এর জন্য আইনি তদারকি নিশ্চিতকরণ” বিষয়ক সেমিনার পটিয়ায় হযরত বদর আউলিয়া ইবতেদায়ী মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন CLUB 94 BD এর উদ্যোগে হেদায়েত উল্লাহ তুর্কীর জন্মদিন পালিত

নিখোঁজ শিশু আয়াতের খণ্ডিত মরদেহ উদ্ধার

  • সময় শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৪৮৮ পঠিত

মনিরুল ইসলাম রিয়াদ,চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকা থেকে নিখোঁজ শিশু আয়াতের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ নভেম্বর) আকমল আলী রোড এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

গত ১৫ নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে নগরের ৩৯ নম্বর ওয়ার্ডের নয়ারহাট বিদ্যুৎ অফিসের সামনে থেকে নিখোঁজ হয় শিশু আয়াত। ওইদিন রাতে ইপিজেড থানায় নিখোঁজ ডায়েরি করেন আয়াতের বাবা সোহেল রানা।

ইপিজেড থানা পুলিশ জানায়, আকমল আলী সড়কের পকেট গেট এলাকা থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটকের পর তার স্বীকারোক্তি মতে সকালে আয়াতের খণ্ডিত মরদেহ, জামা, জুতা উদ্ধার করা হয়।

পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাঈমা সুলতানা বলেন, মুক্তিপণের জন্য শিশু আয়াতকে অপহরণ করেছিল আবির আলী নামের এক পুরনো ভাড়াটিয়া। সিসিটিভি ফুটেজে শনাক্ত করার পর তাকে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) আটক করা হয়। সে হত্যার কথা স্বীকার করেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, মুক্তিপণ আদায়ের জন্য ১৫ নভেম্বর বিকেলে আয়াতকে অপহরণের চেষ্টা করলে সে চিৎকার দেয়। এসময় শ্বাসরোধ করে হত্যার পর ওই শিশুর মরদেহ পানিতে ফেলে দেওয়া হয়।

এদিকে, শিশুর উপর এ চরম নিষ্ঠুরতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠনসহ চট্টগ্রামের সচেতন নাগরিক সমাজ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট