1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

নিরাপদ পরিবেশ ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়— হাসান আজহারী

  • সময় বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৩৮৬ পঠিত

 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :
সুন্নিজোটের চট্টগ্রাম-৮ আসনের পদপ্রার্থী সৈয়দ মুহাম্মদ হাসান আল আজহারী বলেছেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সুন্দর ও নিরাপদ পরিবেশ অপরিহার্য। সম্প্রতি ছলিমপুরে র‍্যাব সদস্য হত্যার ঘটনায় দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। যারা জনগণের নিরাপত্তা নিশ্চিত করবেন, তাদের জীবনই যদি নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে—সে প্রশ্ন আজ সামনে এসেছে।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে বোয়ালখালীর বুড়িপুকুর পাড় এলাকায় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে প্রচারণা শুরু হলেও নির্বাচন আদৌ নিরপেক্ষ ও সুষ্ঠু হবে কিনা—তা নিয়ে জনমনে শঙ্কা রয়েছে। একজন প্রার্থী হিসেবেও তিনি এই আশঙ্কা অনুভব করছেন। এবার নির্বাচন যদি সুষ্ঠু না হয়, তাহলে প্রশাসন আজীবন দেশের মানুষের কাছে অপরাধী হিসেবে থেকে যাবে বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার গৌরব, সংগ্রাম ও সাফল্যের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সমাবেশে পৌরসভা ছাত্রসেনার সভাপতি মো. আবদুর রশিদের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রসেনার সভাপতি মো. নাঈম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সভাপতি স. ম. এনামুল হক,
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব স. উ. ম. আবদুস সামাদ, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় সদস্য মাওলানা এনাম রেজা, উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, আঞ্জুমান খুদ্দামুল মুসলিমিন আবুধাবি রাজধানী শাখার সভাপতি আলহাজ্ব মো. শাহজাহান, দক্ষিণ জেলা ছাত্রসেনার সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক সাহেদ এবং উপজেলা ছাত্রসেনার সাবেক সভাপতি পারভেজ সিকদারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি গোমদণ্ডী ফুলতল এলাকা চত্বর প্রদক্ষিণ করে সেখানে গিয়ে শেষ হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট