1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আরিফুল ইসলাম জিয়ার শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত ওষুধের মুল্য বৃদ্ধির প্রতিবাদে পটিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন খেলনা বিক্রির আড়ালে ইয়াবা পাচার, সাড়ে ৯ হাজার পিসসহ গ্রেফতার ২ বাঁশের কেল্লা থেকে ইতিহাসের পাতায়: অমর তিতুমীর -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় পাহাড়ে যাওয়ার পথে ২৫ কৃষক অপহৃত, মুক্তিপণ দাবির অভিযোগ বোয়ালখালীতে দিনের বেলায় বাসায় ঢুকে স্বর্ণ ও টাকা চুরি বোয়ালখালীতে জায়গা জমির বিরোধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন: প্রতিমন্ত্রী মীর হেলাল চট্টগ্রামে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক হুসনে কেরাত সম্মেলন

নৃত্যের ছন্দে অনুষ্ঠিত হলো প্রত্যয়ের “অন্তর মম বিকশিত করো” পর্ব ১১ অনুষ্ঠিত

  • সময় শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৭২৮ পঠিত

 

পটিয়াতে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হলো “অন্তর মম বিকশিত করো” শিরোনামে প্রত্যয়ের নৃত্য বিভাগের ৩ জন শিশুশিল্পীর একক নৃত্য সন্ধ্যা। আজ ১৮ জুলাই শুক্রবার বিকাল ৫টায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি মিলনায়তনে অন্তর মম বিকশিত করো অনুষ্ঠানের ১১তম পর্বে একক নৃত্য পরিবেশন করেন আনিকা হক, অঙ্কনা বড়ুয়া ও মন্দিরা সর্দ্দার।

প্রত্যয়ের সিনিয়র সদস্য এরশাদ হোসাইন এর প্রানবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশ এর জেলা গভর্নর-৩ এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান, নৃত্য শিল্পী ও প্রশিক্ষক অমিত চক্রবর্তী, সঙ্গীত শিল্পী শিবু মল্লিক, আবৃত্তি শিল্পী নীহারিকা পাল ও নৃত্য শিল্পী হৈমন্তী দে। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি। তিনি বলেন, প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রাপ্ত বিষয়ে আরো বেশী চর্চার সুযোগ করে দেওয়ার পাশাপাশি নিজেদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলার জন্যই এই আয়োজন। প্রত্যয় দীর্ঘ ১৫ বছর ধরে শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত। তারই ধারাবাহিকতায় অন্তর মম বিকশিত করো শিরোনামে বিশেষ অনুষ্ঠান। সৈয়দ মিয়া হাসান বলেন, সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের জন্য নিজস্ব সংস্কৃতির চর্চা কোন বিকল্প নাই। সংস্কৃতি চর্চার মাধ্যমে নিজেকে অন্যায় ও খারাপ কাজ থেকে বিরত রাখা যায়। এই ক্ষেত্রে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি দীর্ঘদিন ধরে পটিয়াতে সংস্কৃতি চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাচ্ছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ৩জন শিক্ষার্থী মোট ৯টি একক নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠানে কোরাস আবৃত্তি পরিবেশন করেন প্রত্যয় এর আবৃত্তি বিভাগের শিক্ষার্থীরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট