1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় বেড়েছে সবুজ দেশি মাল্টার চাহিদা চায়না মাল্টার চড়া দামে স্বস্তি খুঁজছেন নিম্নআয়ের ক্রেতারা সীতাকুণ্ডে ডেঙ্গু প্রতিরোধে আদর্শ ছাত্র ও যুব সমাজের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান। ৪১ ওয়ার্ড ও ৮ উপজেলার মানুষের মতামত নিয়ে তৈরি হবে অংশগ্রহণমূলক ও বাস্তবসম্মত মাস্টারপ্ল্যান তৃণমূল পর্যায়ে এনসিপিকে সংগঠিত করতে কাজ করছি: সাজ্জাদ হোসাইন ডাক জীবন বীমা, চট্টগ্রামের ইনহাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত। বিশ্ব হার্ট দিবস উপলক্ষে পার্কভিউ হাসপাতালে দুই দিনব্যাপী কর্মসূচি বোয়ালখালীতে আগুনে পুড়ল ঘরবাড়ি, রক্ষা পেল না টাকা-স্বর্ণ পটিয়ায় আবদুল করিম সাহিত্যবিশারদের ৭৩তম মৃত্যুবার্ষিকী পালিত পটিয়ার মহাজন হাটে সিএনজি শ্রমিকদের অবস্থান ধর্মঘট যাত্রীদের দুর্ভোগ চরমে পটিয়ায় সবজির দাম  কমলেও মাছের বাজার চড়া

পটিয়াতে প্রত্যয়ের উদ্যোগে “রং তুলিতে স্বপ্নের বাংলাদেশ” শিরোনামে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

  • সময় রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৪৭ পঠিত

 

পটিয়াতে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি কর্তৃক আয়োজন করা হয় রং তুলিতে স্বপ্নের বাংলাদেশ শিরোনামে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। গতকাল ৭ তারিখ শনিবার বিকাল ৪টায় একাডেমির মিলনায়তনে এই প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

প্রত্যয়ের নির্বাহী পরিচালক আব্দুল্লাহ ফারুক রবি’র সভাপতিত্বে ও সদস্য নিহারীকা পাল এর সঞ্চালনায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাংস্কৃতিক সংগঠক জনাব মুহাম্মদ রেজাউল কবির, হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার শ্যামল দে, শাহ আমির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিন। আরো বক্তব্য রাখেন, একাডেমির সিনিয়র সদস্য নিতাই পদ নাথ, চিত্রশিল্পী জয় শীল ও রবিউল ইসলাম আকাশ।

শিশু সংগঠক রেজাউল কবির বলেন, অসাম্প্রদায়িক ও ন্যায় বিচার ভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ ভুমিকা রাখতে হবে। শিশু কিশোরদের প্রতিনিয়ত স্বপ্ন দেখতে হবে। দূর্ণীতিমুক্ত সমাজ ও রাস্ট্র গড়ে তুলতে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে হবে। তরুণদের হাত ধরেই এগিয়ে যাবে নতুন বাংলাদেশ।

একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি বলেন, নতুন বাংলাদেশে মানুষের মনোজগতে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে। সবাই বৈষম্যহীম নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। তাই নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। সেই সাথে শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থেকে শিক্ষার্থীদের মেধা ও মননে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করেন শিক্ষার্থীরা। প্রতিযোগীদের আঁকার মধ্যে ফুটে উঠে স্বপ্নের বাংলাদেশ ও তাদের প্রত্যাশা। পরে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট