1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনামঃ
সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া বিশ্ব শিক্ষক দিবস পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ভালোবাসায় সিক্ত শিক্ষকরা বোয়ালখালীতে স্যার আশুতোষ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান বিশ্ব শিক্ষক দিবস আজ জ্ঞান বিতরণকারী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সভাপতি মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক রবিউল আলম চন্দনাইশ সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত “চট্টগ্রাম ক্ল্যাসিক্যাল মিউজিক ইন্সটিটিউট” আয়োজিত – শ্রোতার আসরে।

পটিয়ায় হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  • সময় রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ২০১ পঠিত

পটিয়া প্রতিনিধি।

সামাজিক ও মানবিক কার্যক্রমকে আরও গতিশীল এবং জনসম্পৃক্ত করতে পটিয়ায় হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৭ জুন পটিয়া ফ্যামেলি কিচেন রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ, নতুন সদস্য সংগ্রহ, ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন এবং ভবিষ্যৎ মানবিক উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সংগঠক এম এ হান্নানের সভাপতিত্বে এবং ইন্জিনিয়ার সাইফুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জালাল উদ্দীন ছোটন, মুহাম্মদ হারুন, শওকত আকবর মুন্না, শহিদুল ইসলাম পলাশ, জসিম উদ্দিন বাবর, মুহাম্মদ শওকত আলী, নিজাম উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে বিভিন্ন মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। আগামী দিনে সংগঠনের পরিধি আরও বিস্তৃত করে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং অসহায় মানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সভায় উপস্থিত সদস্যরা সংগঠনের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা, নতুন সদস্য অন্তর্ভুক্তি, নিয়মিত সামাজিক কার্যক্রম পরিচালনা এবং জনসেবামূলক উদ্যোগকে আরও বেগবান করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
শেষে ফাউন্ডেশনের সার্বিক উন্নয়ন ও সফলতা কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট