1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আরিফুল ইসলাম জিয়ার শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত ওষুধের মুল্য বৃদ্ধির প্রতিবাদে পটিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন খেলনা বিক্রির আড়ালে ইয়াবা পাচার, সাড়ে ৯ হাজার পিসসহ গ্রেফতার ২ বাঁশের কেল্লা থেকে ইতিহাসের পাতায়: অমর তিতুমীর -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় পাহাড়ে যাওয়ার পথে ২৫ কৃষক অপহৃত, মুক্তিপণ দাবির অভিযোগ বোয়ালখালীতে দিনের বেলায় বাসায় ঢুকে স্বর্ণ ও টাকা চুরি বোয়ালখালীতে জায়গা জমির বিরোধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ পুরো বাংলাদেশকে টুঙ্গিপাড়া মনে করলে ভুল করবেন: প্রতিমন্ত্রী মীর হেলাল চট্টগ্রামে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক হুসনে কেরাত সম্মেলন

প্রকাশ্যে এস.ডি.জীবন’র ওয়েব ফিল্ম “দুনিয়ার খেলা”

  • সময় সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৫৬৭ পঠিত

বিনোদন ডেস্ক:

প্রিমিয়ার শোর মাধ্যমে মুক্তি পাওয়া তরুণ নির্মাতা এস.ডি. জীবন’র ওয়েব ফিল্ম ‘দুনিয়ার খেলা’ প্রকাশ্যে এলো। ১২ মে রবিবার বিকাল ৪:৩০ মিনিটে “জীবন প্রিয়া ডিজিটাল” ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় এস.ডি.জীবন’র নির্মিত প্রথম ওয়েব ফিল্ম ‘দুনিয়ার খেলা’।

০৭ মে মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়াম হলে প্রিমিয়ার শো”র মাধ্যমে মুক্তি পায় ওয়েব ফিল্ম “দুনিয়ার খেলা”। বিকেল সোয়া ৪টায় এর প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এরপর পৌনে ৬টা ও সোয়া ৭টায় আরও দুইবার প্রদর্শিত হয় ছবিটি।

“জীবন প্রিয়া ডিজিটাল” প্রযোজিত এই ওয়েব ফিল্মটি নিয়ে পরিচালক এস.ডি.জীবন বলেন, ‘এটি আমার নির্মিত প্রথম ওয়েব ফিল্ম। মুলত আমার একটি স্বপ্নের প্রজেক্ট। আমি যুব সমাজকে সুন্দর একটি বার্তা দেয়ার লক্ষ্যে ‘দুনিয়ার খেলা’ নির্মাণ করেছি।অভিনেতা-অভিনেত্রীরা সবাই নিজেদের সেরাটা দিয়ে কাজ করেছেন। প্রিমিয়ার শোতে দর্শকদের ভালোবাসা পেয়ে আমি সত্যিই আনন্দিত। আশা করছি প্রিমিয়ার শো’র মতো অনলাইনেও দর্শকপ্রিয়তা পাবে “দুনিয়ার খেলা”।

“দুনিয়ার খেলা”ওয়েব ফিল্মে রয়েছে দুটি গান। গানগুলো লেখা ও সুর করার পাশাপাশি কন্ঠ দিয়েছেন তাফসির শারন। ব্যাকগ্রাউন্ড মিউজিক ও করেছেন তিনি। এই গানগুলোর কারণে ফিল্মটিতে অন্যরকম একটি মাত্রা যোগ হয়েছে। রাকিবুল হাসানের সুপারভিশনে এই ওয়েব ফিল্মের ইন এসোসিয়েশন আশিক খান ফিল্মস।চিত্রগ্রহনে ছিলেন আর আই লিপসন।

প্রিয়া সেন’র রচনায় এই ওয়েব ফিল্মে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন আশিক খান চৌধুরী ও খান রশ্নি, রিকো ডি রোজারিও, তানহা নুফা। অন্যান্য চরিত্রে বাপ্পা দ্বীপ রায়, নুরুল কবির, মাহফুজ সাফি, ডিজে রুবেল, এম এন শিপু, মেহেদি ও নিরব উদ্দিনসহ আরো অনেকে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট