1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া বিশ্ব শিক্ষক দিবস পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ভালোবাসায় সিক্ত শিক্ষকরা বোয়ালখালীতে স্যার আশুতোষ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান বিশ্ব শিক্ষক দিবস আজ জ্ঞান বিতরণকারী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সভাপতি মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক রবিউল আলম চন্দনাইশ সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত “চট্টগ্রাম ক্ল্যাসিক্যাল মিউজিক ইন্সটিটিউট” আয়োজিত – শ্রোতার আসরে।

প্রিমিয়ার শো’র মাধ্যমে মুক্তি পেলো এস.ডি.জীবনের ওয়েব ফিল্ম ‘দুনিয়ার খেলা’

  • সময় বুধবার, ৮ মে, ২০২৪
  • ৪৯৮ পঠিত

বিনোদন ডেস্ক:

তরুণ নির্মাতা এস.ডি.জীবনের পরিচালনায় নির্মিত ওয়েব ফিল্ম ‘দুনিয়ার খেলা’ চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়াম হলে প্রিমিয়ার শো’র মাধ্যমে মুক্তি পেলো। ৭ মে মঙ্গলবার জীবন প্রিয়া ডিজিটাল প্রযোজিত “দুনিয়ার খেলা” ওয়েব ফিল্ম বিকেল ৪.১৫ মিনিটে প্রথম শো,৫.৪৫ মিনিটে দ্বিতীয় শো এবং ৭.১৫ মিনিটে তৃতীয় ও শেষ শো প্রদর্শিত হয়।

পরিচালক এস.ডি.জীবন বলেন, আমার নির্মিত প্রথম ওয়েব ফিল্ম “দুনিয়ার খেলা” মুলত আমার একটি স্বপ্নের প্রজেক্ট। আমি যুব সমাজকে সুন্দর একটি বার্তা দেয়ার লক্ষ্যে “দুনিয়ার খেলা” নির্মাণ করেছি। আমি চেয়েছি প্রিমিয়ার শো’র মাধ্যমে সকল শ্রেণী পেশার মানুষ একসাথে বসে “দুনিয়ার খেলা” দেখুক। প্রিমিয়ার শো’তে আগত দর্শকদের ভালোবাসা পেয়ে আমি সত্যিই আনন্দিত।দর্শকদের ভালো সাড়া পেয়ে আমি নতুন উদ্দ্যোমে ভালো কাজ করার সাহস ও শক্তি পাচ্ছি। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

প্রিমিয়ার শো’তে উপস্থিত ছিলেন কলামিষ্ট ড.মাসুম চৌধুরী, নাট্যকার সজল চৌধুরী, চাটগাঁ ফিল্ম প্রোডাকশনের চেয়ারম্যান শফিক আহমেদ (বড়মিয়া),লায়ন এম.শফিউল আলম,মঈনুল আলম চৌধুরী,লায়ন ডা. আর কে রুবেল,সাংবাদিক নুরুল কবির,কাহিনীকার প্রিয়া সেন ও সাংবাদিক আবছার উদ্দিন অলি সহ বিভিন্ন শ্রেণী পেশার সংস্কৃতি অনুরাগীরা।

প্রিয়া সেন’র রচনায় এই ওয়েব ফিল্মে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন আশিক খান চৌধুরী ও খান রশ্নি, রিকো ডি রোজারিও তানহা নুফা। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বাপ্পা দ্বীপ রায়, নুরুল কবির, মাহফুজ সাফি, ডিজে রুবেল, এম এন শিপু, মেহেদি ও নিরব উদ্দিনসহ আরো অনেকে। রাজধানীর মিরপুর, খিলগাঁও, টঙ্গী রেলস্টেশনসহ বিভিন্ন লোকেশনে চিত্রায়ন করা এই ওয়েব ফিল্ম “দুনিয়ার খেলা” দেখে দর্শকরাও মুগ্ধ হয়েছেন।

সোনালী ট্রের্ডাস প্রেজেন্টস ও নিউ হোটেল শেরাটন এর পাওয়ার্ড বাই এ অনুষ্ঠানে সহযোগিতায় ছিলো বেষ্ট ফ্লাই ইন্টারন্যাশনাল ও চট্টগ্রাম শিল্পী সমিতি।সম্প্রচার সহযোগিতায় শুভ ভিডিও, প্রিন্ট সহযোগিতায় এ.আর.এন্টারপ্রাইজ,ফটোগ্রাফী পার্টনার অপূর্ব ফটোগ্রাফী। মিডিয়া পার্টনার ছিলো মাই টিভি,রাজধানী টিভি,সিএন টিভি,চট্টলা টিভি,সিটিজি২৪,চট্টবাণী,আজকালের খবর ও দৈনিক ৭১ সংবাদ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট