1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় হযরত আবু বকর ছিদ্দিক (রা.) ফাউন্ডেশনের দাতব্য চিকিৎসালয়, পাঠাগার ও ক্ষুদ্রঋণ কার্যালয় উদ্বোধন পটিয়ায় ইউএনওর বাসভবনে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা ও ছাদ পরিষ্কারের আহ্বান: জেলা প্রশাসক কারা ফটকে প্রতিবন্ধী সন্তানের শেষ বিদায়, বন্দি মায়ের মানবিক অধিকার নিয়ে আলোকবর্তিকার উদ্বেগ শারজাহর আল সাজ্জায় মোহাম্মদ ইয়াকুব সৈনি সুপার মার্কেট এর বর্ণাঢ্য উদ্বোধন মেমোরী কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের ৩০ বছর পূর্তি উপলক্ষে ‘মেমোরি উৎসব ২০২৬’ উদযাপিত ২০ বছর আগে হাতির আক্রমণে বাবা-মা ও নানাকে হারান, এবার নিজেই আহত চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ১২ ডিসেম্বর শানে সিরিকোটি (রহ:) বৃত্তি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৩য় সভা অনুষ্ঠিত প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় বাংলাদেশ মিশনের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় জার্নালিস্ট ফোরাম ইউএই

বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুবলীগের নেতা কর্মীদের কে অগ্রণী ভূমিকা পালন করতে হবে- মোহাম্মদ আইয়ুব আলী

  • সময় রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৬২৯ পঠিত

বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে দেশের প্রতিটি পাড়া মহল্লায় যুবলীগের নেতা কর্মীদের কে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, বাংলাদেশ আজ তলা বিহীন ঝুড়ির অপবাদ থেকে বঙ্গবন্ধুর কন্যার হাত ধরে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে উন্নয়ন এর রোল মডেলে পরিনত হয়েছে,বিএনপি জামায়াত জোট সরকারের আমলে বাংলাদেশ দূর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে সেই অপবাদ থেকেও দূরে সরে এসেছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সূদুর প্রসারী নেতৃত্বের গুণাবলীর কারণে

২৮শে সেপ্টেম্বর পটিয়ায় বিশালাকারে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ৭৫তম জন্মদিনের অনুষ্ঠান সফল করার লক্ষে ২৬ শে সেপ্টেম্বর সন্ধ্যা সাত টায় নগরীর আইচ ফ্যাক্টরী রোডের এক হল রুমে আশিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতৃত্বের সাথে মতবিনিময় কালে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আইয়ুব আলী প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বক্তব্য প্রদান করেন। আশিয়া ইউনিয়ন আওয়মী যুবলীগের সভাপতি মো:আলমগীর চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাহফুজুল আলম চৌধুরীর সঞ্চলনায় এতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন আশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আইয়ু্ব আলী চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক মাস্টার আকতার খান, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি লিটন মুজকুরী মো: এরশাদ, যুগ্ম সম্পাদক মো:ফারুক হোসেন, মো:কামাল উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মো:ফোরকান,মো: নজরুল ইসলাম (টিঠু),সাবেক ছাত্রনেতা ব্যাংকার দিদারুল আলম,ইউনিয়ন যুবলীগের সমাজ কল্যান সম্পাদক আবু জাফর (বাবুল), সহ-সম্পাদক আতিকুর রহমান (অপু), মো ইয়াকুব,মুন্সী মিঞা, মো:আফছার, পটিয়া সরকারী কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জিয়াউল হক রুবেল,ধর্ম বিষয়ক সম্পাদক মো:আরমান প্রমূখ।
এতে প্রদান অতিথি আরও বলেন জননেত্রী শেখ হাসিনার জন্মদিনের অনুষ্ঠান সফল করার লক্ষ্যে পটিয়ায় আশিয়া ইউনিয়ন যুবলীগের সকল নেতা কর্মীকে মাননীয় হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরীর নির্দেশ ক্রমে সবাইকে এক সাথে কাজ করার আহাব্বান জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট