1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৫ আগস্ট স্মরণে পটিয়ায় দোয়া, মিলাদ মাহাফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত  ১৫ আগস্ট- শ্রদ্ধা, স্মরণের পাশাপাশি তরুণ প্রজন্ম ইতিহাসকে জানুন: নেছার আহমেদ খান  প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার তৃতীয় প্রয়াণবার্ষিকীতে স্মরণসভা ব্যতিক্রমী বার্তা নিয়ে নাটক ‘বাজির তাস’ পটিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এ পুরস্কৃত শওকত আকবর মুন্না পটিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন এনামুল হক এমপি ১৫ আগস্ট উপলক্ষে পটিয়ায় ছাত্র-ছাত্রীদের মাঝে ডক্টর জুলকারনাইন চৌধুরীর উদ্যোগে তবারক বিতরণ দারুল ইরফান মাদানী নিসাব মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন বোয়ালখালীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ চট্টগ্রামে জলবায়ু ও মানবাধিকার নিয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল: গুরুত্ব পেল নারী-শিশুর নিরাপত্তা

বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের (বিওয়াইসিএফ) ৩য় কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলন: নতুন কমিটি ঘোষণা

  • সময় রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৪১২ পঠিত

চট্টগ্রাম
৩১ অক্টোবর ২০২৫ প্রাকৃতিক সৌন্দর্যের নগরী চট্টগ্রামের হোটেল সৈকতে বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) এর ৩য় কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে।

দেশের ৪৩টি জেলা ও উপজেলা থেকে আগত প্রায় ৩০০ জন ডেলিগেট ও কাউন্সিলরের উপস্থিতিতে সম্মেলন হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওয়াইসিএফ কেন্দ্রীয় কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর মোহাম্মদ মোজাম্মেল হক।

উদ্বোধক ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহ্ মজিবুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওয়াইসিএফ নির্বাচন কমিশনার মেজর (অবঃ) রতন দাশ বিটিএফও,মেজর (অবঃ) রফিক উদ্দীন বিটিএফও,সেকেন্ড লে. সিরাজুল ইসলাম বিএনসিসিও এবং আনোয়ার কামাল ভূলু বিওয়াইসিএফ কক্সবাজার জেলার প্রধান উপদেষ্টা।সভাপতিত্ব করেন বিওয়াইসিএফ ৩য় কেন্দ্রীয় দ্বি-বার্ষিক কাউন্সিলের আহবায়ক শামীম আহমদ এবং সঞ্চালনায় ছিলেন সম্মেলন সদস্য সচিব ডাঃ এস. এম. মাসুম হান্নান।

অনুষ্ঠানের শুরুতে সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ সারওয়ার আলম মিতুন ২০২৩-২৫ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব পেশ করেন।

সম্মেলনের মূল আকর্ষণ ছিল ২০২৫-২০২৭ মেয়াদের নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি নির্বাচন। ৯৭ জন কাউন্সিলরের প্রত্যক্ষ ভোটে ৫১ সদস্যের নতুন কমিটি গঠিত হয়।

ফলাফলঃ বিনা প্রতিদ্বন্দ্বিতায়
নির্বাচিত হয়েছেন সভাপতি আ.ন.ম মঞ্জুরুল ইসলাম ভূইয়া,সাধারণ সম্পাদক মোঃ সারওয়ার আলম মিতুন সহ ২০ জন সম্পাদক।বাকী ৩১ জন সদস্যরা কাউন্সিলে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্যরা আগামী দুই বছর দেশের যুব সমাজ ও ক্যাডেটদের উন্নয়ন এবং নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

এই সম্মেলন বিওয়াইসিএফ এর ইতিহাসে একটি সফল মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট