
সাংগঠনিক কার্যক্রমকে জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক কর আইনজীবী মোহাম্মদ মাহবুবুল আলমকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করেন| বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল-কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিস মাহবুব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানান| উল্লেখ্য যে, কর আইনজীবী মোহাম্মদ মাহবুবুল আলম ১৯৮৭ সালে সাতবাড়ীয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, বৈলতলী ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ১৯৯২ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গাছবাড়িয়া সরকারি কলেজ শাখার সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক, পরে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ১৯৯৩ সালে চন্দনাইশ উপজেলা ছাত্রদলের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এবং দক্ষিণ জেলা ছাত্রদলের সহ সভাপতি, চন্দনাইশ উপজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের প্রচার সম্পাদক, চন্দনাইশ উপজেলা বিএনপি সদস্য হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন এবং এছাড়াও কর আইনজীবী মোহাম্মদ মাহবুবুল আলম পটিয়া ব্রার্দাস ক্লাবের সদস্য, চন্দনাইশ সমিতির আজীবন সদস্য, মধ্যম পূর্ব জাফরাবাদ কমলিমার বাড়ি জামে মসজিদের সাধারণ সম্পাদক, জাফরাবাদ স্টুডেন্ট ক্লাবের সভাপতি ছিলেন| তিনি সামাজিক সাংস্কৃতিক, ধর্ম ও ক্রীড়া সংগঠনের সাথে যুক্ত থেকে অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালন করেন| দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ মনে করেন কর আইনজীবী মোহাম্মদ মাহবুবুল আলম সুদীর্ঘ রাজনীতি অভিজ্ঞতা নিষ্ঠা বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দলের সাংগঠনিক ভিত্তি আরো গতিশীল ও সুসংগঠিত করে কেন্দ্রের সকল নির্দেশনা মেনে এবং নেতাকর্মীদের সাথে সমন্বয় করে দলের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে অগ্রণি ভূমিকা পালন করবে বলে মনে করেন|
Leave a Reply