1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

বাঘাইছড়িতে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত

  • সময় শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২৮১ পঠিত

আনোয়ার হোসেন

‎বাঘাইছড়ি প্রতিনিধি-
‎
‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৭ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎শুক্রবার (৭ নভেম্বর) বিকাল ৩টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাঘাইছড়ি উপজেলা, পৌর ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে চৌমুহনী দলীয় কার্যালয় থেকে র‍্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
‎
‎অনুষ্ঠানে পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা’র সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু।
‎
‎এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নুর আলম সহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
‎
‎আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনে জাতি যখন অনিশ্চয়তার মুখোমুখি, তখন সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেয়।
‎
‎বক্তারা আরও বলেন, সেদিন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে রাষ্ট্রীয় দায়িত্ব প্রদান করা হয়, যা দেশের রাজনীতিতে বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি রচনা করে এবং উন্নয়নধারার নতুন সূচনা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট