1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের পিডিজি অনার ডে ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোমদণ্ডী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রলয় বাকলিয়ায় লিজা গার্ডেন কমিউনিটি সেন্টারে প্রি কলেজিয়েটের ‘ক্লাস পার্টি ২০২৬’ অনুষ্ঠিত। পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত দরবারে কামালিয়াতে সালানা ফাতেহা অনুষ্ঠিত গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে রাজপথের গণজোয়ারে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে : আবু সুফিয়ান এমপি পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • সময় বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৩০৭ পঠিত

আনোয়ার হোসেন
‎বাঘাইছড়ি প্রতিনিধি-
‎
‎রাঙ্গামাটি বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ উপজেলা ও পৌর শাখার আয়োজনে কাচালং সরকারি অডিটোরিয়াম রুমে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
‎
‎উক্ত দ্বি-বার্ষিক সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেন সোহেল এর সঞ্চালনায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ উপজেলা শাখার সভাপতি মোঃ আবদুল কাইয়ুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোঃ আবু তাহের।
‎
‎এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ আলমগীর কবির।
‎
‎উক্ত দ্বি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আনিসুজ্জামান ডালিম, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম, পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সালমা আহমেদ মৌ, জাতীয় ইমাম সমিতির উপজেলা শাখার সভাপতি মাওলানা আজিজুর রহমান।
‎
‎এছাড়াও সম্মেলনে উপজেলা ও পৌর নাগরিক পরিষদের নেতৃবৃন্দ, কর্মী ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
‎
‎সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করা ও পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের বসবাসরত বাঙালিরা এখনো অধিকার থেকে বঞ্চিত রয়ে গেছে। আমরা আজকে বাংলাদেশের চাইতেও চরম একটি ক্রান্তিকাল পার করছি। আমরা স্বাধীনতার পর থেকে বৈষম্যের শিকার হচ্ছি। পার্বত্য চট্টগ্রামে বিরাজমান এসব জাতিগত বৈষম্যের অবসান করা প্রয়োজন। নেতৃবৃন্দরা সরকারকে আহ্বান জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের অধিকার নিশ্চিত করতে হবে, এই বৈষম্যের অবসান করতে হবে।
‎
‎সম্মেলন শেষে নতুন নেতৃত্বের জন্য আগামী দুই বছরের জন্য উপজেলা ও পৌর শাখার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।কমিটিতে উপজেলা সভাপতি মোঃ মোক্তার হোসেন সোহেল, সাধারণ সম্পাদক মোঃ আবছার হোসেন ও সাংগঠনিক সম্পাদক রাফছান হোসেন মাসুদ এবং পৌর কমিটির সভাপতি মোঃ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম মুরাদ।
‎

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট