1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” প্রিয়নবীর শুভাগমন এবং তাঁর জীবনাদর্শ  – আতিয়া নুর আফরা বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী

বাঘাইছড়িতে মারিশ্যা বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

  • সময় মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৯৫ পঠিত

বাঘাইছড়ি প্রতিনিধি

রাঙ্গামাটি বাঘাইছড়িতে মারিশ্যা সীমান্ত এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা জোন (২৭ বিজিবি) একটি বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ৪২.৭৬ ঘনফুট অবৈধ সেগুন কাঠ আটক করেছে। আটককৃত কাঠের সিজার মূল্য ১,০৬,৯০০ টাকা।

মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) আনুমানিক ১ ঘটিকায় রিভারঘাট পোষ্টের হাবিলদার মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে জোন কমান্ডারের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। কাঠগুলো মারিশ্যার কাঠ লোডিং এলাকা থেকে উদ্ধার করা হয়।

মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর সম্মানিত জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট