1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী প্রাকৃতিক দূর্যোগ বন্যা মোকাবেলায় করণীয় ও সচেতনতা -মহিউদ্দীন কাদের বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি, মিলবে ৪৮ ঘণ্টায় সুবিধা বাঁশখালীতে পিতার মাথার ওপর পুত্রের লাশ, পানিতেই জানাজা ও দাফন।

বাঘাইছড়ি মারিশ্যা জোনের উদ্যোগে উলুছড়ি আনসার ক্যাম্প সংস্কার

  • সময় বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২৯০ পঠিত

আনোয়ার হোসেন

‎বাঘাইছড়ি প্রতিনিধি-

‎পার্বত্য অঞ্চলে আইন-শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে পরিচালিত “অপারেশন উত্তোরন”এর কার্যক্রমের অংশ হিসেবে বাঘাইছড়ির উলুছড়ি আনসার ক্যাম্পের জরাজীর্ণ আবাসনসমূহ নতুন করে সংস্কার করেছে মারিশ্যা জোন (২৭ বিজিবি)।

‎২৪ পদাতিক ডিভিশন জিওসি এর নির্দেশনা ও সেনা রিজিয়ন কমান্ডার, খাগড়াছড়ি এর দিকনির্দেশনা মোতাবেক বরাদ্দকৃত অর্থ দ্বারা মারিশ্যা জোন এর আওতাধীন মারিশ্যা আনসার ব্যাটালিয়ন (১৩ এবিএন) এর উলুছড়ি আনসার ক্যাম্পের অত্যন্ত জরাজীর্ণ আবাসনগুলি সংস্কার করা হয়েছে।

‎বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি কর্তৃক ফিতা কেটে শুভ উদ্বোধন করেন।

‎এসময় মারিশ্যা জোনের সুবেদার মেজর, উলুছড়ি ক্যাম্প কমান্ডার ও ক্যাম্পে উপস্থিত সকল আনসার, পুলিশ সদস্যসহ আমন্ত্রিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

‎ক্যাম্প উদ্বোধন শেষে, মারিশ্যা জোন (২৭ বিজিবি) কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, জিওসি মহোদয়ের নির্দেশনা মোতাবেক উলুছড়ি আনসার ক্যাম্প এর সকল স্থাপনা মেরামত/সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে এবং আমরা ভবিষ্যতেও মারিশ্যা জোনের আওতাধীন পিছিয়ে থাকা ক্যাম্পগুলো সংস্কার কার্যক্রমের মাধ্যমে আরোও সুন্দর বসবাসযোগ্য বাসস্থানে পরিনত করতে পারবো, যেখান থেকে আভিযানিক এবং প্রশাসানিক কার্যক্রম সন্দুরভাবে সম্পন্ন করা সম্ভব। উলুছড়ি আনসার ক্যাম্পটি পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখতে বিজিবি, সেনাবাহিনী ও পুলিশের সাথে একত্রে অপারেশনাল কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জোন কমান্ডার মহোদয় আশাবাদ ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট