1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত দরবারে কামালিয়াতে সালানা ফাতেহা অনুষ্ঠিত গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে রাজপথের গণজোয়ারে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে : আবু সুফিয়ান এমপি পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় হযরত খাজা মইনুদ্দিন চিশতীর ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাহফিল অনুষ্ঠিত বিএনপির কেউ টাকা নিলে বহিষ্কারের ঘোষণা পটিয়ায় খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটিয়ায় জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মানকাজের উদ্বোধনে এমপি এনামুল হক 

বান্দরবানে এপেক্স ক্লাব অব সাঙ্গু’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এপেক্স বাংলাদেশের জেলা গভর্নর সৈয়দ মিয়া হাসান

  • সময় শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৪৩৪ পঠিত

২১ শে আগস্ট (বৃহস্পতিবার) আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব সাঙ্গু’র উদ্যোগে চট্টগ্রাম পার্বত্য জেলার ‌ বান্দরবান আইডিয়াল স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এপেক্স বাংলাদেশ জেলা -৩ এর গভর্নর সৈয়দ মিয়া হাসান। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অফ সাঙ্গু’র সেক্রেটারি অ্যান্ড ডিনার নোটিশ এডিটর ও বান্দরবান আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক কার্তিক কুমার দাস, সাঙ্গু ক্লাবের সদস্য মোহাম্মদ ইয়াসিন আরাফাত,সুজন দে,
সহকারী শিক্ষক হ্যাপি দাস, অলকা দে, সারণ পার ময় বম, নুথোয়াইচিং মারমা, সুমাইয়া হেলাল মিম ,আলী সাঈদ মাহমুদ, তাসকিন, অপি দাস, কত্রিকা দাস, জয় বাবু,খিংরুং ম্রোসহ প্রমুখ। উদ্বোধনী বক্তব্যে এপেক্স বাংলাদেশের জেলা গভর্নর সৈয়দ মিয়া হাসান বলেন, আমাদের প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার অপরিহার্য উপাদান হলো বৃক্ষ। বৃক্ষরাজি কার্বন-ডাই-অক্সাইড শোষণ এবং অক্সিজেন উৎপাদনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায়ও বৃক্ষ ও বনের গুরুত্ব অপরিসীম। আমাদের জলবায়ুকে দুর্যোগ সহনশীল করে গড়ে তুলতে এবং জনগণের আর্থসামাজিক উন্নয়নে পরিকল্পিত বৃক্ষরোপণ ও বনায়নের কোনো বিকল্প নেই।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট