1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের পিডিজি অনার ডে ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোমদণ্ডী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রলয় বাকলিয়ায় লিজা গার্ডেন কমিউনিটি সেন্টারে প্রি কলেজিয়েটের ‘ক্লাস পার্টি ২০২৬’ অনুষ্ঠিত। পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত দরবারে কামালিয়াতে সালানা ফাতেহা অনুষ্ঠিত গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে রাজপথের গণজোয়ারে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে : আবু সুফিয়ান এমপি পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

বান্দরবানে ভুয়া জাতীয় পরিচয়পত্র ক্যাচিংঘাটায় রোহিঙ্গা পরিবারের বিরুদ্ধে অভিযোগ

  • সময় রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ২৭২ পঠিত

সুমন চৌধুরী

বান্দরবান সদর প্রতিনিধি;

বান্দরবান সদর উপজেলার ক্যাচিংঘাটা এলাকায় রোহিঙ্গা পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ফজল করিম (৭৫) ও আমেনা বেগম (৬০) নামে দুই ব্যক্তি দুর্নীতির মাধ্যমে বাংলাদেশি নাগরিক পরিচয়ে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেছেন।

স্থানীয়দের দাবি, ফজল করিম ও আমেনা বেগম মূলত রোহিঙ্গা নাগরিক। তাদের কোনো ওয়ারিশ বা আত্মীয়স্বজন বাংলাদেশে নেই। এ বিষয়ে ফজল করিমের বড় ছেলে নুরু আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অসুস্থতার কতা বলে ফোন কেটেদেন। পরে তার ছোট ছেলে শাহ আলমের সঙ্গে কথা বললে তিনি ব্যক্তিগত কিছু নথিপত্র দেখালেও তার পিতা ফজল করিম ও আমেনা বেগমের কোনো পারিবারিক বা ওয়ারিশ সংক্রান্ত বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

এসময় শাহ আলম দাবি করেন, সে জাতীয়তাবাদী দল বি.এন.পি করে, বান্দরবান জেলা নেতাদের সাথে কিছু ছবি দেখিয়ে বলে বিষয়টি নিয়ে বেশি বারাবারি করবেন না আপনাদের সমস্য হবে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, ফজল করিম ও আমেনা বেগমের ভাষা শুনেই বুঝা যায় তারা রোহিঙ্গা নাগরিক। উক্ত পরিবারটি দীর্ঘদিন ধরে এলাকায় বসবাস করছে এবং প্রায় সময়ই বিভিন্ন লোকের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে। তাদের ধারণা, ফজল করিম ও আমেনা বেগম রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসে স্থানীয় প্রভাবশালী কিছু ব্যক্তির সহায়তায় ভুয়া পরিচয়ে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেছেন।

বান্দরবান জেলা  নির্বাচন কমিশন কর্মকর্তা  বলেন, বিষয়টি দ্রুত তদন্ত করা প্রয়োজন। প্রকৃতপক্ষে তারা যদি রোহিঙ্গা হয়ে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।

এ বিষয়ে বান্দরবান সদর উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা বলেন, যদি কেউ তাদের বিরুদ্ধে অভিযোগ করেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখব এবং কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট