1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দারুল ইরফান মাদানী নিসাব মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন বোয়ালখালীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ চট্টগ্রামে জলবায়ু ও মানবাধিকার নিয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল: গুরুত্ব পেল নারী-শিশুর নিরাপত্তা সীতাকুণ্ডের শিপইয়ার্ডে মৃত্যুফাঁদ: দুর্ঘটনা নাকি নিরাপত্তার ব্যর্থতা? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া ১২ রবিউল আউয়াল উপলক্ষে পটিয়ায় এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ “স্ট্রিট ফুডের (ভাসমান খাবারের দোকান) স্বাস্থ্যঝুঁকি এবং এর জন্য আইনি তদারকি নিশ্চিতকরণ” বিষয়ক সেমিনার পটিয়ায় হযরত বদর আউলিয়া ইবতেদায়ী মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন CLUB 94 BD এর উদ্যোগে হেদায়েত উল্লাহ তুর্কীর জন্মদিন পালিত পটিয়ায় তোহা খুনের সাথে জড়িতদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, এলাকাবাসীর মানববন্ধন বিশিষ্ট কলামিস্ট ও সমাজকর্মী নেছার আহমেদ খানের বড় ভাই রফিক আহমেদ খানের মৃত্যুতে শোক

বিজয় দিবসে চট্টগ্রামে ‘মুক্ত কাফেলা’র শীতবস্ত্র বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

  • সময় শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ৮৩১ পঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামে ১০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও ৩০ জন এসএসসি/ দাখিল পরীক্ষায় কৃতকার্য কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সামাজিক সংগঠন ‘মুক্ত কাফেলা’।

১৬ ডিসেম্বর (শুক্রবার) চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন স্থানীয় রাহাত্তারপুল, চান্দারপুকুর পাড় এলাকায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন পাঠের মাধ্যমে শুরু হয়ে যাদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে মহান এই স্বাধীনতা তাদের আত্মার মাগফিরাত কামনায় ফাতিহা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রামগড় সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মোঃ নুরুন্নবী, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজের সহকারী পরিচালক (একাডেমিক এ্যাফেয়ার্স ডিভিশন) মোঃ ওমর গনি।

এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব নুরুল হুসাইন, নুরুল হুদা, রফিকুল ইসলাম, আব্দুল মজিদ ইঞ্জিনিয়ার নুরুল আলম,মোঃ আবু সাঈদ, মোঃ সালাহ উদ্দীন,ফারক আজম, জাহেদ উদ্দিন মিন্টু, জাবেদ চৌধুরী হিমেল, মোঃ ওয়াসিম,মোঃ জামাল উদ্দিন, মোঃ এমরান, মোঃ মহিউদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে ২০২২ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় এ+ পেয়ে কৃতিত্বের সহিত পাস করা ৩০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয় এবং ১০০ জন দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট