1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় হযরত খাজা মইনুদ্দিন চিশতীর ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাহফিল অনুষ্ঠিত বিএনপির কেউ টাকা নিলে বহিষ্কারের ঘোষণা পটিয়ায় খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটিয়ায় জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মানকাজের উদ্বোধনে এমপি এনামুল হক  পটিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কুলিং কর্নারে ভয়াবহ আগুন, আতঙ্কে নারী অজ্ঞান পটিয়ায় দ্বিতীয় দফায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কোনো ধরনের গাফিলতি সহ্য হবে না–খোরশেদ আলম জমকালো আয়োজনে সম্পন্ন হলো পথশিশু অধিকার ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা–২০২৬ দেশসেরা ৭ আলোকিত ব্যক্তিকে প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করবে প্রয়াস রিয়াজউদ্দিন বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান: নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা দুর্যোগ প্রস্তুতিতে প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের অঙ্গীকার

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার সিরাজুল আলমের ইন্তেকাল

  • সময় মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৫৮৩ পঠিত

চট্টগ্রাম বায়েজিদ থানাধীন ২নং জলালাবাদ ওয়ার্ডের সাবেক কমিশনার, বিশিষ্ট শিক্ষানুরাগী, বিশিষ্ট সমাজ সেবক, প্রবীণ রাজনীতিবিদ, গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর এর সহ- সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব খন্দকার ইরশাদুল আলম হীরার শ্রদ্ধেয় পিতা, বীর মুক্তিযোদ্ধা, কুলগাঁও মতোওয়াল্লী বাড়ী নিবাসী আলহাজ্ব খন্দকার সিরাজুল ইসলাম (কমিশনার) অদ্য ৯ আগস্ট ২০২২ইং দুপুর ২ টা ১৫ মিনিটে ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

উল্লেখ্য যে, তিনি চট্টগ্রাম কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ, কুলগাঁও উচ্চ বিদ্যালয়, কুলগাঁও জমাদারপাড়া সরকারী প্রাাথমিক বিদ্যালয় ও ফকিরপাড়া শাহ হাবিবুল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বহু শিক্ষাপ্রতিষ্ঠান ও কুলগাঁও জালালাবাদের অনেক রাস্তাঘাটের অন্যতম প্রতিষ্টাতা ছিলেন।
এছাড়া বটতলী কেন্দ্রিয় জামে মসজিদের দীর্ঘদিনের সাবেক মান্যবর সেক্রেটারি ছিলেন।

তিনি দীর্ঘদিন বার্ধক্য এবং জটিল রোগে আক্রান্ত ছিলেন। কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর, গাউসিয়া কমিটি বাংলাদেশ বায়জিদ থানা শাখা, গাউসিয়া কমিটি বাংলাদেশ কুলগাঁও জালালাবাদ শাখার নেতৃবৃন্দ, আত্মীয়স্বজন এবং মরহুমের রাজনৈতিক সহযোদ্ধা ও শীর্ষবৃন্দ যারা যারা মরহুমের চিকিৎসা সেবায় সহযোগিতা করেছেন ও খোজ খবর রেখেছেন সকলের প্রতি তাঁর পরিবার আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।

অদ্য ৯ আগস্ট মঙ্গলবার, রাত ১০.০০ ঘটিকায় চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা ময়দানে মরহুমের ১ম নামাজে জানাযা এবং
আগামীকাল ১০ আগস্ট বুধবার, সকাল ১১.০০ টায় কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ ময়দানে মরহুমের ২য় ও শেষ নামাজে জানাযা অনুষ্ঠিত হইবে।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট