1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’: সাঁওতাল জীবন ও প্রতিবাদের গল্প নিয়ে নাটক পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের ফাঁদ: ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রারসহ গ্রেফতার ৩ বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড র‍্যাগিং নয়, সিনিয়র-জুনিয়র সম্পর্ক হোক সম্মান, সহমর্মিতা ও সৌহার্দ্যের – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি লায়ন্স ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট’র (২০২৬-২০২৭) এর কার্যকরী কমিটি গঠিত পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেসের  সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ চাকরিচ্যুত ব্যাংকারদের পটিয়ায় মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আহত ৩

বৃষ্টিভেজা রাস্তায় অসহায় মানুষের পাশে দাঁড়ালেন আনসার সদস্য সরোয়ার।

  • সময় শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১৫০ পঠিত

 

ভ্রাম্যমাণ প্রতিনিধি।

দায়িত্ব পালন শুধু ডিউটি করা নয়, একজন অসহায় মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানোও মানবিক দায়িত্ব।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফজলে রাব্বি হলের ১ নম্বর গেটে ডিউটিরত অবস্থায় বকশীবাজারের ডক্টর ফজলে রাব্বি হলের সামনে বৃষ্টির মধ্যে একজন অসহায়, পরিচয়হীন ও বেওয়ারিশ মানুষকে অসুস্থ অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখতে পান আনসার সরোয়ার উদ্দিন (আইডি নং–৮৯৩৬০)।
বৃষ্টিতে ভিজে অসুস্থ অবস্থায় রাস্তায় পড়ে থাকা মানুষটিকে এভাবে ফেলে না রেখে মানবিক দায়িত্ববোধ থেকে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আনসার ক্যাম্পে নিয়ে আসেন। সেখানে তার গোসলের ব্যবস্থা করা হয়, পরিয়ে দেওয়া হয় পরিষ্কার-পরিচ্ছন্ন জামা-কাপড়। এরপর তাকে খাবার খাওয়ানো হয়।
পরবর্তীতে তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও করা হয়।

পথচারী অনেকেই বলেন হয়তো মানুষটির পরিচয় নেই, আপনজন নেই, খোঁজ নেওয়ার মতো কেউ নেই কিন্তু তাই বলে সে তো মানুষ হিসেবে তার প্রাপ্য সহানুভূতি ও যত্ন থেকে বঞ্চিত হতে পারে না।
একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবসময় অর্থের প্রয়োজন হয় না প্রয়োজন হয় একটি মানবিক মন, একটু সময় এবং সাহায্য করার ইচ্ছা।
দায়িত্বের পোশাকের আড়ালে যে মানবিক হৃদয় আজকের এই ঘটনাটি যেন তারই একটি সুন্দর উদাহরণ।
আসুন, আমাদের আশেপাশে থাকা অসহায়, অসুস্থ ও বিপদগ্রস্ত মানুষের দিকে একটু সহানুভূতির চোখে তাকাই। কারণ মানুষের জন্য মানুষ এটাই হোক আমাদের সবচেয়ে বড় পরিচয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট