1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাবেক বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কর্মকর্তা মরহুম আমিন শরীফ বাড়ী রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন সমাজসেবক আবদুস সালামের মায়ের ইন্তেকাল বিভিন্ন মহলের শোক প্রকাশ কর্ণফুলীর বাম তীরে নগর সম্প্রসারণের সকল বাধা অপসারণ করা হবে: সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন হৃদরোগে আক্রান্ত যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী হাসপাতালে ভর্তি পটিয়ার হাঁইদগাঁও উচ্চ বিদ্যালয়ে জলবায়ু সচেতনতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। চার্জরত মোবাইলের বিস্ফোরণে অগ্নিদগ্ধ পতেঙ্গার ইকবালের মৃত্যু চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সৌজন্য সাক্ষাৎ পটিয়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন। বোয়ালখালীতে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু লায়ন্স জেলা ৩১৫-‌বি৪ এর ক্লাব অ‌ফিসার্স স্কু‌লিং প্রোগ্রাম ‌সমাপ্ত

বেকারত্বের অন্ধকারে আশার আলো জ্বালালো এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন

  • সময় সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৪৩২ পঠিত

 

দেশে ক্রমবর্ধমান বেকারত্ব যখন অসংখ্য পরিবারকে আর্থিক ও মানসিক সংকটে ফেলছে, ঠিক সেই সময়ে মানবিক দায়িত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকে এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন।
সংগঠনটির স্বাবলম্বীকরণ কর্মসূচির আওতায় এক অসহায় বেকার যুবকের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়েছে, যা তার জীবনে নতুন আশার সঞ্চার করেছে।

সংগঠন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কর্মহীন অবস্থায় থাকা নুর উদ্দিন পরিবার নিয়ে চরম আর্থিক দুরবস্থায় ভুগছিলেন। নিয়মিত আয়ের অভাবে পরিবারের নিত্যপ্রয়োজন মেটানোও কঠিন হয়ে পড়েছিল। বিষয়টি সংগঠনের নজরে এলে তার সার্বিক অবস্থা যাচাই করে তাকে স্বাবলম্বী করার উদ্যোগ গ্রহণ করা হয়।

এরই ধারাবাহিকতায় ১৮ জানুয়ারি, রবিবার এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে ওই অসহায় বেকার যুবকের হাতে কর্মসংস্থানের প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত থেকে সরঞ্জাম হস্তান্তর করেন সংগঠনের মহাসচিব মুহাম্মদ আলী, এডভোকেট মোঃ বরকত উল্লাহ খাঁন এবং আর.এস.এম নিজাম উদ্দিন প্রমুখ।

সংগঠনের নেতৃবৃন্দ এ সময় বলেন, “আমরা মনে করি দান বা সাময়িক সহায়তা নয়, টেকসই কর্মসংস্থানই একজন মানুষকে প্রকৃতভাবে স্বাবলম্বী করে তোলে। একজন বেকার যুবক স্বাবলম্বী হলে একটি পরিবারই শুধু নয়, পুরো সমাজ উপকৃত হয়।” ভবিষ্যতেও বেকার ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়ে এমন কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা।
স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক আখ্যা দিয়ে বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর এমন বাস্তবমুখী পদক্ষেপ বেকারত্ব নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে।

উল্লেখ্য, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে নারী ও শিশু অধিকার সুরক্ষা, মানবিক সহায়তা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট