1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী প্রাকৃতিক দূর্যোগ বন্যা মোকাবেলায় করণীয় ও সচেতনতা -মহিউদ্দীন কাদের বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি, মিলবে ৪৮ ঘণ্টায় সুবিধা

বোয়ালখালীতে কক্সবাজারগামী ট্রেনের ছাদ থেকে পড়ে যুবক আহত

  • সময় শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ২০২ পঠিত

নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী :

চট্টগ্রামের বোয়ালখালীতে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে মো. জয়নাল আবেদীন (২১) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে পৌরসভার বাহির সিগন্যাল এলাকার ঠাণ্ডা মিয়া চৌকিদার বাড়ি ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত জয়নাল পটিয়া উপজেলার মালিয়ারা ইউনিয়নের মালেক ডিলারের বাড়ির বাসিন্দা মৃত মো. আবু ছৈয়দের ছেলে। জানা গেছে, তিনি ট্রেনের ছাদে করে পটিয়ায় যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেসের ছাদে থাকা জয়নালসহ তিন যুবকের মধ্যে এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। ধস্তাধস্তির সময় তিনজনই নিচে পড়ে যান। এর মধ্যে জয়নাল গুরুতর আহত হন। বাকি দুই যুবককে স্থানীয়রা ধরেছিল, তবে পরে তারা সরে যায় বলে জানা গেছে।

স্থানীয়রা আহত জয়নালকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাবরিনা জানান, আহত যুবকের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে হহস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট