1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

বোয়ালখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল

  • সময় রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২৬৭ পঠিত

বোয়ালখালী প্রতিনিধি:

বোয়ালখালীতে সাবেক প্রধানমন্ত্রী জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় পৌর সদরের পূর্ব গোমদণ্ডীতে উপজেলা, পৌরসভা ও অঙ্গ সংগঠনের উদ্যােগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাক আহমদ খান।

তিনি বলেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের কল্যাণে কাজ করে গেছেন। শত প্রতিকূলতার মধ্যেও তিনি জনগণকে ছেড়ে যাননি। আজ তাঁকে আমাদের মাঝে খুবই প্রয়োজন। মহান আল্লাহ এই সংগ্রামী দেশনেত্রীকে দেশের আপামর মানুষের কল্যাণে সুস্থ করে দিন।

এই সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ ইউসুফ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি এ এম কামাল উদ্দীন, বিএনপি নেতা সৈয়দ মোজাম্মেল হক, মোহাম্মদ ইউনুস, মফিজুর রহমান, জাহাঙ্গীর আলম খোকন, হাজী মুছা, আবুল মুনসুর, জাহাঙ্গীর মাষ্টার, জানে আলম, যুবদল নেতা জহিরুল ইসলাম রাসেল, মোহাম্মদ জাহাঙ্গীর, স্বেচ্ছাসেবক দলনেতা মোরশেদ আলম, আমির হাসান জুয়েল, শ্রমিক দলের মো. হারুন, সাইফুল রেজা, শাহাজাহান, খালেক, আজগর, যুবদল নেতা হাসান, সোহেল, লোকমান, সাইমন, আরফাত চৌধুরী, ইলিয়াস সিকদার, মহরম আলী, হাছি মিয়া, জানে আলম, মেহেদী ও নাজিম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট