1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” প্রিয়নবীর শুভাগমন এবং তাঁর জীবনাদর্শ  – আতিয়া নুর আফরা বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী

বোয়ালখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

  • সময় বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২৩৩ পঠিত

মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়।

বুধবার (২৬ নভেম্বর) প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিপি) এর সহযোগিতায় বোয়ালখালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রান্তিক খামারিদের অংশগ্রহণে র‍্যালি এবং প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।

প্রদর্শনীতে বিভিন্ন স্টলে দেশি-বিদেশি গবাদিপশু, পুকুরের বিভিন্ন প্রজাতির মাছ, হাঁস-মুরগি, কবুতর, ছাগল, ডিম, কুকুর, বিড়াল, পাখিসহ নানা ধরনের প্রাণী প্রদর্শন করা হয়।

পাশাপাশি গবাদিপশুর খাবার প্রক্রিয়াজাতকরণ, রোগবালাই প্রতিরোধ ও আধুনিক প্রযুক্তি বিষয়ে খামারিদের ধারণা দেওয়া হয়।

বোয়ালখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ।

বোয়ালখালী উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি, বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ খাইরুল ইসলাম, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া শফি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মামুন, উপজেলা মৎস্য অফিসার নাঈম হাসান, বোয়ালখালী পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ মিজানুর রহমান, সমাজসেবক আনোয়ার হোসেন চৌধুরী, গিয়াস উদ্দিন চৌধুরী দিদার প্রমুখ।

বোয়ালখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার বলেন, উন্নত জাতের গবাদিপশু, হাঁস-মুরগি ও পাখি পালনে খামারিদের উৎসাহিত করা, আধুনিক প্রযুক্তি ব্যবহার ও বাজারজাতকরণের লিংকেজ তৈরি করাই মেলার উদ্দেশ্য।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট