1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

বোয়ালখালীতে পূজামণ্ডপে বিএনপি নেতাদের শুভেচ্ছা বিনিময়

  • সময় মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৫ পঠিত

বোয়ালখালী প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বী মানুষের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বোয়ালখালীর পোপাদিয়া আকুবদন্ডী পুজামণ্ডপে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।

জোটপুকুরের উত্তর পার্শ্বে বীরেন্দ্র লাল রায়ের বাড়ির সামনে তরুণ উদয় সংঘের আয়োজনে আয়োজিত এ পূজামণ্ডপে তিনি উপস্থিত হয়ে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময়কালে এরশাদ উল্লাহ বলেন, দুর্গাপূজা কেবল হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। আমরা সকলে মিলে সম্প্রীতি ও শান্তির বাংলাদেশ গড়তে চাই।

এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম শওকত, বোয়ালখালী পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট