1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার, প্রেমঘটিত বিরোধের জেরে আত্মহত্যার অভিযোগ ভূজপুরে চার ইউনিয়নের উদ্যোগে হরতালবিরোধী মিছিল ও কৃতজ্ঞতা সমাবেশ অনুষ্ঠিত পটিয়া পৌরসভায় ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করলেন সমাজ সেবক মফিজুর রহমান পটিয়ায় মানবতার বন্ধনের  মতবিনিময় সভা অনুষ্ঠিত মানুষের জন্য কাজ করতে পারা সৌভাগ্যের। লায়ন্স ক্লাব অব এরিস্টোক্রেট এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত দেড়”শ র”অধিক পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ শ্রাবণের বন্দনা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে লায়ন এ এম কামাল উদ্দিন চৌধুরী; দেশ বিনির্মাণে প্রয়াসের অবদান প্রশংসনীয় চট্টগ্রামের আনোয়ারায় ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু পটিয়ার আশিয়ায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন “পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম” স্লোগানে পটিয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি

বোয়ালখালীতে মনির আহম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র কোরআন শরীফ বিতরণ

  • সময় শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৯০ পঠিত

 

চট্টগ্রামের বোয়ালখালীতে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে হযরত আব্দুল কাদের জিলানী (রা:) তাহফিজুল কোরআন মডেল হেফজ খানায় মনির আহমদ ফাউন্ডেশন’-এর উদ্যোগে এক মহতি অনুষ্ঠানের মাধ্যমে কোমলমতি হাফেজ শিক্ষার্থীদের মাঝে ১৬ মে শনিবার পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই ফাউন্ডেশনটি এই মহৎ আয়োজন সম্পন্ন করে।

​মনির আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ কিউ এম মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও মানবতার ফেরিওয়ালা রোটারিয়ান এস এম আজিজ, অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাহাবুদ্দিন আহমেদ, এতে প্রধান বক্তা হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক মোঃ কামরুল ইসলাম, ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী ও লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল (জেলা ৩১৫বি৪) এর অন্যতম সংগঠক লায়ন ফরহাদুল হাসান মোস্তফা, মোঃ সেলিম-এর চমৎকার সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


​প্রধান অতিথির বক্তব্যে রোটারিয়ান এস এম আজিজ বলেন: একটি সুশিক্ষিত ও নৈতিক সমাজ গঠনে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। মনির আহমদ ফাউন্ডেশনের এই চমৎকার উদ্যোগটি প্রমাণ করে যে, সঠিক দিকনির্দেশনা পেলে আমাদের সন্তানরা কতদূর এগিয়ে যেতে পারে। আজকের এই হাফেজরাই আগামী দিনে সমাজের প্রতিটি স্তরে সততা ও ন্যায়ের আলো ছড়াবে।
​তিনি আরও বলেন, এই দায়িত্ব শুধু একটি ফাউন্ডেশনের একার নয়, সমাজের বিত্তবান ও প্রভাবশালী ব্যক্তিদেরও এই ধরনের কল্যাণমূলক কাজে সরাসরি সম্পৃক্ত হওয়া উচিত। সন্তানদের সঠিক মূল্যবোধ ও মানবিক শিক্ষায় বড় করতে পারলে আগামী দিনের বাংলাদেশ নিরাপদ ও সমৃদ্ধ হবে।

​প্রধান বক্তার বক্তব্যে বিশিষ্ট লেখক ও সাংবাদিক মোঃ কামরুল ইসলাম বলেন: পবিত্র কোরআনের শিক্ষা কেবল একটি বিশেষ গোষ্ঠীর জন্য নয়, বরং এটি সমগ্র মানবজাতির মুক্তির পথ ও চূড়ান্ত জীবনবিধান। আজ আমাদের চারপাশে যখন নৈতিকতার চরম অবক্ষয়, তখন এই নতুন প্রজন্মের হাফেজরাই পারে সমাজকে আলোর পথ দেখাতে। একজন হাফেজে কোরআন তার অন্তরে পরম সত্য ও ন্যায়ের এক বিশাল ক্যানভাস ধারণ করে। ​কোমলমতি হাফেজদের হাতে পবিত্র কোরআন তুলে দিতে পারাকে তিনি মনির আহমদ ফাউন্ডেশনের জন্য সৌভাগ্য এবং সকলের জন্য এক পরম আনন্দের মুহূর্ত বলে অভিহিত করেন।

সভাপতির বক্তব্যে এ কিউ এম মোসলেহ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআনের আলো ছড়িয়ে দিতে এবং সমাজকে আলোকিত করতে মনির আহাম্মদ ফাউন্ডেশন সবসময় এ ধরণের মানবিক ও ধর্মীয় কার্যক্রম অব্যাহত রাখবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, দেশের সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট