1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” প্রিয়নবীর শুভাগমন এবং তাঁর জীবনাদর্শ  – আতিয়া নুর আফরা বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী

বোয়ালখালীতে শারদীয় উৎসবে সেনাবাহিনীর উপহার

  • সময় সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৬ পঠিত

বোয়ালখালী প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীতে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ধোরলা সার্বজনীন দুর্গাবাড়ী মুক্তি সংঘের মাঠে এসব উপহার দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন এডহক ৪৮ এডি রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্নেল মো. সালাউদ্দিন আল মামুন পিএসসি জি+, বোয়ালখালী সেনা ক্যাম্প কমান্ডার মেজর রাসেল, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আব্দুর রহমান ও ওয়ারেন্ট অফিসার মো. আব্দুস ছাত্তার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার সভাপতি শ্যামল বিশ্বাস, সহসভাপতি দুলাল বিশ্বাস, সাধারণ সম্পাদক অধীর দে, মহিলা সম্পাদিকা বিউটি চৌধুরী, ধোরলা মুক্তি সংঘ পরিচালনা কমিটির সভাপতি বিমান ঘোষ, সাধারণ সম্পাদক শিমুল দাশগুপ্ত ও পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রাসেল কান্তি দাশ।

লেফটেন্যান্ট কর্নেল মো. সালাউদ্দিন আল মামুন বলেন,“যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা হুমকি যদি অনুভব করেন, অবশ্যই আমাদের জানাবেন। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়—এমন কোনো কাজে জড়ানো যাবে না। কারো এমন প্রচেষ্টা চোখে পড়লে দ্রুত আমাদের ক্যাম্পে জানান। আজকের এই উপহার কেবল একটি ক্ষুদ্র প্রয়াস, আপনাদের আনন্দে সামান্য অংশীদার হতে পেরে আমরা আনন্দিত।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট