1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

বোয়ালখালীর ইউএনও মোঃ রহমত উল্লাহকে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক “লোকবাদক বিনয়বাঁশী” গ্রন্থ উপহার

  • সময় রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৩১১ পঠিত

মোঃ কায়সার. চট্টগ্রাম প্রতিনিধিঃ

একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস স্মরণে ও বিশিষ্ট কথা সাহিত্যিক ড. হরিশংকর জলদাসের লেখা “লোকবাদক বিনয়বাঁশী” জীবনী গ্রন্থটি উপহার হিসেবে উপজেলা নির্বাহী অফিসারকে তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে ।

রবিবার (৩০ নভেম্বর) দুপুর ২টায় বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিনয়বাঁশী জলদাস স্মরণে প্রতিষ্ঠিত (লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান) ও দেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র প্রতিষ্ঠাতা পরিচালক এবং সাধারণ সম্পাদক ও বিনয়বাঁশী জলদাস এর নাতি শিল্পী, সংগঠক, কবি ও সাংবাদিক বিপ্লব জলদাস গ্রন্থটি বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ’র হাতে তুলে দেন।

এ সময় (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ বিনয়বাঁশী জলদাসসহ বোয়ালখালীর আরো দুই গুণী শিল্পী একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কবিয়াল রমেশ শীল ও আঞ্চলিক গানের সম্রাজ্ঞী শেফালী ঘোষকে শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ভূয়সি প্রশংসা করেন এবং শিল্পীগোষ্ঠীর সমৃদ্ধি ও সফলতা কামনা করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট