1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটির কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বিশ্ববন্ধু ৯৪ পরিবারের প্রতিষ্ঠাতা এস এম তোফাজ্জল হোসেনের জন্মদিন পালিত হালদা, খাদ্যনিরাপত্তা ও আমাদের নৈতিক সংকট -মোহাম্মদ আনাস প্রতি শুক্রবার অসহায় দিনমুজুরদের একবেলা খাবার খাওয়ান পটিয়ার নুরুল আলম সওদাগর। বিএনপি পরিবারকে ফাঁসাতে যুবলীগ নেতার ‘বিষপান নাটক, ১৭ বছরের জমি দখল, ব্ল্যাকমেইল ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন চিরকুট লেখার আগেই হত্যা করা হয়েছিল শিশু জায়ানকে, ক্ষোভে খুনিদের বাড়ি ঘর ভাংচুর জনতার। বান্দরবানের নীলগিরি অনাথাশ্রমে এপেক্সের যৌথ সেবা কার্যক্রম অনুষ্ঠিত। পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ পূর্তি অনুষ্ঠানে গুণীজনের মিলনমেলা পটিয়ার জান্নাতুল নাঈম কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ২০২৬-২৭ বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি, অন্যথায় আমরণ অনশনের ঘোষণা

বোয়ালখালীর খরণদ্বীপে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

  • সময় রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৮৩৮ পঠিত

তৌহিদুর রহমানঃ

বাড়ির উঠানে খেলতে গিয়ে পুকুরে ডুবে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে মাহিরুল হাসান আইয়ান নামের দুই বছর বয়সী এক শিশুর।নিহত শিশুটি বোয়ালখালী উপজেলার ৮ নং শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়নের খরণদ্বীপ ২নং ওয়ার্ডের কেরানী বাজার সংলগ্ন বজল মাষ্টারের বাড়ির আরব আমিরাত প্রবাসী মোহাম্মদ হাসানের পুত্র।
স্থানীয় মোহাম্মদ সাহেদ জানান শনিবার (১৭ই জুলাই) দুপুর ২টার দিকে বাড়ির সামনে একা একা খেলতে গিয়ে পুকুরে হাটু সমান পানিতে পড়ে গিয়ে,কিছুক্ষন পর ভেসে উঠলে বাড়ির লোকজন দেখতে পেয়ে উদ্বার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার সঞ্জয় সেন এ ব্যাপারে বলেন খরণদ্বীপ ইউনিয়ন থেকে ২ বছর বয়সী একটি শিশু পানিতে পড়ে গেলে মূমুর্ষাবস্থায় স্বজনেরা হাসপাতালে নিয়ে এলে হাসপাতালের ডাক্তারেরা মৃত ঘোষণা করেন।
এদিকে আইয়ানের লাশ বাড়িতে নিয়ে আসা হলে স্বজনদের কান্নায় আকাশ ভারী হয়ে উঠে।
তৌহিদুর রহমান,

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট