1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় হযরত খাজা মইনুদ্দিন চিশতীর ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাহফিল অনুষ্ঠিত বিএনপির কেউ টাকা নিলে বহিষ্কারের ঘোষণা পটিয়ায় খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটিয়ায় জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মানকাজের উদ্বোধনে এমপি এনামুল হক  পটিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কুলিং কর্নারে ভয়াবহ আগুন, আতঙ্কে নারী অজ্ঞান পটিয়ায় দ্বিতীয় দফায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কোনো ধরনের গাফিলতি সহ্য হবে না–খোরশেদ আলম জমকালো আয়োজনে সম্পন্ন হলো পথশিশু অধিকার ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা–২০২৬ দেশসেরা ৭ আলোকিত ব্যক্তিকে প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করবে প্রয়াস রিয়াজউদ্দিন বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান: নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা দুর্যোগ প্রস্তুতিতে প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের অঙ্গীকার

মতামতঃ চন্দনাইশে একটি আধুনিক বাস স্টেশন স্থাপনের দাবী  

  • সময় বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৩৬৪ পঠিত

 

দক্ষিণ চট্টলার চন্দনাইশ উপজেলায় একটি সুপরিকল্পিত বাস স্টেশন স্থাপন করা দীর্ঘদিনের একটি যৌক্তিক দাবী। যা স্থানীয় বাসিন্দা এবং যাতায়াতকারীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে অবস্থিত চন্দনাইশ উপজেলায় বাসের একটি নিজস্ব বাস স্টেশন না থাকায় নানা ধরনের সমস্যা ও ঝুঁকি সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। মহাসড়কের পাশে যেখানে-সেখানে বাস থামিয়ে যাত্রী ওঠানামা করানোর ফলে  দুর্ঘটনার ঝুঁকি বাড়তেছে। এবং দীর্ঘ ট্রাফিক জ্যাম তৈরি হচ্ছে প্রতিনিয়ত।

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাসযাত্রীরা দীর্ঘদিন ধরেই জিম্মি হয়ে আছেন পরিবহন ব্যবসায়ীদের কাছে। তাছাড়া জীবিকার তাগিদে চন্দনাইশ উপজেলার হাজার হাজার মানুষ চট্টগ্রাম নগরীতে থাকেন। তাদের বেশিরভাগই ছুটির দিনে পরিবারের সদস্যদের সান্নিধ্য পেতে প্রতি বৃহস্পতিবার চট্টগ্রাম শহর থেকে চন্দনাইশে নিজ বাড়িতে যান। এদিন নিজ গন্তব্যে যেতে শাহ আমানত সেতু চত্বরে হাজারও যাত্রী একসঙ্গে জড়ো হন। এই সুযোগ কাজে লাগিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চলাচলকারী মিনিবাসগুলো যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ- তিনগুণ ভাড়া আদায় করে আসছে। সরকারি  ছুটিতে তাদের এ নৈরাজ্য সীমা অতিক্রম করে যায়। ছুটি কাটিয়ে চন্দনাইশ থেকে চট্টগ্রামে ফিরতে সাধারণ বাসযাত্রীদের রোদ-বৃষ্টিতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে অনেক্ষণ ধরে বাসের অপেক্ষা করতে হয়। এমনকি ফের ভোগান্তিতে পড়তে হয়। প্রতিনিয়ত অবহেলিত হচ্ছে এই জনপদের বাসিন্দারা। জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট অফিসে তদবির চালিয়ে বারবার আশ্বাস মিললেও এখনো পর্যন্ত কোন বাস স্টেশন স্থাপন হয়নি। গাছবাড়িয়া সংলগ্ন স্থানে একটি আধুনিক বাস স্টেশন স্থাপন করা হলে চন্দনাইশবাসীর জন্য যাতায়াত সহজ ও নিরাপদ হবে। একইসাথে চট্টগ্রাম-কক্সবাজার ও দূরপাল্লার সহ সকল যাত্রীদের জন্য অপেক্ষাগার, টয়লেট ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করা যাবে।

চন্দনাইশে একটি বাস স্টেশন স্থাপনের  জন্য মাননীয় প্রধানমন্ত্রী, সড়ক ও পরিবহন মন্ত্রী , এমপি জসীম উদ্দীন আহমেদ এবং স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছি।

 

নিবেদক:

মোহাম্মদ ইমাদ উদ্দীন, সংগঠক ও কলামিস্ট। চন্দনাইশ,চট্টগ্রাম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট