1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
দুর্যোগ প্রস্তুতিতে প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের অঙ্গীকার কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন পাহাড়তলী পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, একের পর এক মামলায় দিশাহারা তিন ভাইয়ের পরিবার পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিশু অধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগ জরুরি—আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের গোলটেবিল আলোচনা বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই,র নতুন কার্যকরী কমিটির সভাপতি মোঃ শিবলী আল সাদিক, সাধারণ সম্পাদক লায়ন মোঃ আবু ছালেহ্। আরিফ খান সভাপতি, রবি সেক্রেটারি  এপেক্স ক্লাব অব পটিয়ার বার্ষিক  সাধারণ সভা অনুষ্ঠিত পটিয়ায় নবজাগরণ যুব সংঘের নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত

রক্তের বন্ধনে পটিয়া’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মানবিক স্বেচ্ছাসেবী উৎসব পালিত

  • সময় রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ৮৬৮ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ
শনিবার উপজেলার আনন্দনগর কমিউনিটি সেন্টার এ “আমার রক্তে বাঁচবে প্রান-স্বেচ্ছায় করি রক্তদান” এই স্লোগানের ধারক ও বাহক পটিয়ার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের বন্ধনে পটিয়া’র ২য় বর্ষপূর্তি উপলক্ষে মানবিক স্বেচ্ছাসেবী উৎসব পালিত হয়। সংগঠনের চেয়ারম্যান লায়ন মোঃআবু ছালেহ্ এর সভাপতিত্বে ও শোয়াইবুল ইসলাম এবং ফাহিম এর সঞ্চালনায় মানবিক স্বেচ্ছাসেবী উৎসব এ উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর প্রশাসনিক কর্মকর্তা এম ওমর ফারুক চৌধুরী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকলি ফুড প্রোডাক্টস এর প্রশাসনিক ব্যবস্হাপক কে এম আবুল হোসেন।প্রধান বক্তা ছিলেন ভূমি কর্মকর্তা এম শফিউল আজম।বিশেষ বক্তা ছিলেন রক্তের বন্ধনে পটিয়া’র নবনির্বাচিত সভাপতি রিয়াদ মোর্শেদ। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বিশেষ সম্মাননায় ভূষিত করা হয় করোনা কালীন চিকিৎসা সেবায় ডাঃবিদ্যুৎ বড়ুয়া,স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য শহীদ নায়েব সুবেদার আবদুল লতিফ (মরোনত্তর), বীর মুক্তিযুদ্ধা প্রিয় রঞ্জন বড়ুয়া,সফল সভাপতি হিসেবে আবুল হাশেম রাব্বু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নেছার আহমেদ খান, মনিরুল ইসলাম, ইকবাল আহমেদ, মোঃহানিফ প্রমুখ। অতিথিরা বলেন এটি অরাজনৈতিক সামাজিক ও মানবিক সংগঠন। বর্তমান পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কিছু করে না। সেখানে রক্তের বন্ধনে পটিয়া’র মত স্বেচ্ছাসেবী সংগঠন স্বেচ্ছায় রক্তদান সহ নানা কর্মসূচির সাথে সাথে সামাজিক কাজেও যুক্ত হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট