1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী প্রাকৃতিক দূর্যোগ বন্যা মোকাবেলায় করণীয় ও সচেতনতা -মহিউদ্দীন কাদের বন্যাদুর্গত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি, মিলবে ৪৮ ঘণ্টায় সুবিধা

রাউজানে চিকদাইর হরিপদ বিশ্বাসের বাড়ীতে শ্রীশ্রী কার্ত্তিক পূজা অনুষ্ঠিত

  • সময় মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ২১৪ পঠিত

মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধি।

রাউজান উপজেলার চিকদাইর দক্ষিণ সর্তা হরিপদ বিশ্বাস বাড়ীতে শনিবার অনুষ্ঠিত হয়েছে শ্রীশ্রী কার্ত্তিক পূজা। দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানে শত শত ভক্ত প্রার্থনা, পূজা ও ধর্মীয় আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

পূজার শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরবর্তীতে অনুষ্ঠিত হয় কার্ত্তিক পূজা শুভ অধিবাস, গঙ্গা আহ্বান ও পূজা অর্চনা। ধর্মীয় আলোচনা সভায় শ্রীশ্রী কার্ত্তিক পূজার তাৎপর্য, মহিমা ও এর আধ্যাত্মিক তাৎপর্য তুলে ধরা হয়, যা উপস্থিত ভক্তদের মননে গভীর প্রভাব ফেলে।

পূজা শেষে ভক্তদের মধ্যে অন্নপ্রসাদ বিতরণ করা হয়। এতে সকলের মাঝে সৃষ্টি হয় শান্তি, সৌহার্দ্য ও ভক্তিভাব।

উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের প্রতিষ্ঠাতা হরিপদ বিশ্বাস, মুন্টু মল্লিক, নারায়ণ বিশ্বাস, রতন বিশ্বাস ও খোকন বিশ্বাস।

এতে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্ত, সাংগঠনিক সম্পাদক বাপ্পা কুমার দাশ, অর্থ সম্পাদক রূপন বিশ্বাস, সোহেল দাশ, বাবু দাশ গুপ্ত (সাগর), প্রবীর মহাজন, অনিক দাশ গুপ্ত, শ্রীমান দাশ (শুভ), পাবেল চৌধুরী, রুবেল মজুমদার, নিলয় ভট্টাচার্য, সাগর দাশ গুপ্ত, দীপন বিশ্বাস, ধন মল্লিক, বাসু মল্লিক, সুমন মল্লিক, রাজু বিশ্বাস, প্রান্ত বিশ্বাস, সাজু বিশ্বাস, অনিক বিশ্বাস ও অলয় বিশ্বাস।

ভক্তদের সমাগম দূর-দূরান্ত থেকে আগত হাজারো নর-নারী ভক্তের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক ধর্মীয় মিলনমেলায়। সকলের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল হয়ে ওঠে এক শান্তিপূর্ণ ও পবিত্র পরিবেশ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বৃদ্ধি করে। পাশাপাশি মানুষের মধ্যে ধর্মীয় সচেতনতা ও আধ্যাত্মিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আশা করা হচ্ছে, ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে ধর্মীয় ও সামাজিক বন্ধন আরও দৃঢ় হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট