1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের পিডিজি অনার ডে ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোমদণ্ডী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রলয় বাকলিয়ায় লিজা গার্ডেন কমিউনিটি সেন্টারে প্রি কলেজিয়েটের ‘ক্লাস পার্টি ২০২৬’ অনুষ্ঠিত। পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত দরবারে কামালিয়াতে সালানা ফাতেহা অনুষ্ঠিত গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে রাজপথের গণজোয়ারে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে : আবু সুফিয়ান এমপি পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

রাউজানে শ্রদ্ধানন্দ বিহারে কঠিন চীবর দান ও ধর্মসম্মেলন অনুষ্ঠিত

  • সময় সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ২৭৬ পঠিত

রতন বড়ুয়াঃ
বিপুল উৎসাহ উদ্দিপনা ও ধর্মীয় ভাবগাম্ভিয্যের মধ্য দিয়ে শনিবার রাউজান উপজেলার পুর্বআধাঁরমানিক শ্রদ্ধানন্দ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান, সংঘদান ও বুদ্ধমুর্তির প্রান প্রতিষ্ঠা ও দানোত্তম শুভ কঠিন চীবর দান সম্পন্ন হয়েছে ।
বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-উপসংঘনায়ক সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথেরর সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথের ।
প্রধান সদ্ধর্ম দেশক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব অধ্যাপক প্রজ্ঞাবারিধি সুমেধানন্দ মহাথের।
সকালবেলা স্বাগতভাষণ প্রদান করেন অষ্টবিংশতি বুদ্ধ প্রতিবিম্ব প্রতিষ্ঠা প্রকল্প বাস্তবায়ন কমিটির সহসভাপতি বাবু প্রদাীপ কুমার বড়ুয়া । জনি বড়ুয়া ও ভদন্ত করুনা প্রিয় থের এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন রতন বড়ুয়া, রুমেল বড়ুয়া, সাগর বড়ুয়া ও সমর বড়ুয়া।

বিকেল বেলার কঠিন চীবরদান, সংবর্ধনা প্রদান ও মহতী ধর্মসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথের । জনি বড়ুয়ার সঞ্চালনায় সভার উদ্বোধন ঘোষণা করেন অত্র বিহারের অধ্যক্ষ বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথের মহোদয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বগুজরা মৈত্রী বিহারের মহাধ্যক্ষ ভদন্ত দেবানন্দ মহাথের, প্রধান সদ্ধর্ম দেশক হিসেবে উপস্থিত ছিলেন সদ্ধর্মভাণ্ডারিক ড.প্রিয়দর্শী মহাথের।
স্বাগত ভাষণ প্রদান করেন অষ্টবিংশতি বুদ্ধ প্রতিবিম্ব প্রতিষ্ঠা প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি বাবু সন্তোষ কুমার বড়ুয়া । সম্পাদকীয় বক্তব্য পেশ করেন বৌদ্ধ সংগঠক ও অষ্টবিংশতি বুদ্ধ প্রতিবিম্ব প্রতিষ্ঠা প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য বাবু প্রদীপ কুমার বড়ুয়া আনন্দ।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ কাস্টমস এর প্রাক্তন প্রথম শ্রেণির কর্মকর্তা বাবু উদয়ন বড়ুয়া, রাঙ্গুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন অধ্যক্ষ তরুণ কান্তি বড়ুয়া, লতিফা সিদ্দিকী ডিগ্রী কলেজের অধ্যক্ষ শিমুল বড়ুয়া, বৃহত্তর আধার মানিক গ্রামের বিশিষ্ট সমাজ ব্যক্তিত্ব বাবু অনিল বড়ুয়া, বৃহত্তর আধার মানিকের জন্মজাত সুসন্তান প্রকৌশলী অসীম বড়ুয়া, বৈদ্যপাড়া নিবাসী বাবু পুতুল বড়ুয়া, আবুরখীল নিবাসী ইঞ্জিনিয়ার প্রদীপ বড়ুয়া।
সব শেষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা প্রদিপ পুজা ও ফানুষ উত্তোলন করা হয় ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট