1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” প্রিয়নবীর শুভাগমন এবং তাঁর জীবনাদর্শ  – আতিয়া নুর আফরা বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী

রাঙ্গামাটিতে শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের অভিযোগে ৩৬ ঘণ্টার হরতাল

  • সময় বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৭৭ পঠিত

আনোয়ার হোসেন
‎বাঘাইছড়ি প্রতিনিধি

‎রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কোটা বৈষম্য ও নানা অনিয়মের অভিযোগ তুলে ৩৬ ঘণ্টার লাগাতার হরতালের ডাক দিয়েছে কোটাবিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে শুক্রবার রাত পর্যন্ত।

‎হরতালের প্রথম দিন সকাল থেকেই রাঙ্গামাটি শহরের দোকানপাট সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকার পাশাপাশি উপজেলা অভিমুখে নৌযান চলাচলও স্থবির হয়ে পড়ে। বাঘাইছড়ি উপজেলায় হরতালের সমর্থনে বিভিন্ন স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে পিকেটিং করতে দেখা যায় বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসীকে।

‎বিক্ষোভকারীদের অভিযোগ—নিয়োগ প্রক্রিয়ায় জাতিগত বৈষম্য করা হয়েছে এবং সরকার ঘোষিত কোটা সংরক্ষণ নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়নি। এসব অনিয়মের জবাবদিহি ও নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতেই তারা এ হরতাল পালন করছেন।

‎সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। টহল জোরদার করা হলেও জরুরি সেবার যানবাহন হরতালের আওতার বাইরে রাখা হয়েছে। এখন পর্যন্ত কোনো সহিংস ঘটনার খবর পাওয়া যায়নি।

‎বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, ন্যায্যতার দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন ছাড়া তাদের সামনে আর কোনো পথ খোলা নেই। তারা অবিলম্বে বৈষম্যমূলক নিয়োগ প্রক্রিয়া বাতিল করে স্বচ্ছ তদন্তের মাধ্যমে নতুন করে শিক্ষক নিয়োগের দাবি জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট