1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

রাতের আধাঁরে জয় বাংলা স্লোগানে আনোয়ারায় জাবেদ ও ওয়াসিকাসহ ১৩৮ জনকে আসামি করে মামলা

  • সময় শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৩০২ পঠিত

মোহাম্মাদ আলবিন,স্টাফ রির্পোটার,চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রাতের আঁধারে আওয়ামী লীগের স্লোগান দেওয়ার ঘটনায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ,সাবেক অর্থপ্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খানসহ ১৩৮ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন পুলিশ।

শনিবার (১৮ অক্টোবর) সকালে আনোয়ারা থানার এসআই (নিরস্ত্র) মো. আবুল বাশার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন— আনিসুজ্জামান চৌধুরী রনি (৫২), রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, প্রকাশ পি.এস সায়েম (৩৮), এম এ কাইয়ুম শাহ (৪৭), রেজাউল করিম অনিস (৪৩), অসীম কুমার দেব (৪৮), আমিন শরীফ (৫০), মাস্টার মো. ইদ্রিচ (৬০), ইয়াছিন হিরু (৫০), কাজী মোজাম্মেল হক (৫৮), মহসিন আলম (৪২), নজরুল ইসলাম (৪০), বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ (৪৫), রাশেদ নেওয়াজ ছুট্ট মেম্বার (৫২), শিহাবুজ্জামান প্রকাশ সিহাব উদ্দিন (৩৫), জাফর উদ্দিন চৌধুরী প্রকাশ ভিপি জাফর (৬০), ছগির আহমদ আজাদ (৫২), শাহাজাদা এস এম মহিউদ্দিন (৫৫), ইমরান হোসেন বাবু প্রকাশ পিএস বাবু (৩৮), জসিম উদ্দিন আমজাদি (৫৫), এম এ হান্নান চৌধুরী মঞ্জু (৬৫), অজিজুল হক চৌধুরী নসু (৫৫), সাজিয়া সুলতানা (মহিলা মেম্বার) (৪০), রনি বল (৩৬)সহ সর্বমোট ৬৮জনের নাম উল্লেখপূর্বক এবং বাকি ৬০-৭০ জন অজ্ঞাত আসামি রাখা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের চৌমুহনী বাজারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কিছু নেতাকর্মীসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা হাতে লাঠি, ইটপাটকেল, রড, দা, কিরিচ নিয়ে সরকারবিরোধী স্লোগান দেন। তারা বাজার এবং আশেপাশের এলাকা প্রদক্ষিণ করছিলেন।

পুলিশ খবর পেয়ে রাত ৯টা ৫ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হলে মিছিলে অংশগ্রহণকারীরা পালিয়ে যায়। পুলিশ আব্দুল কাদের, আব্দুল খালেক ও মো. আরিফ নামে তিনজনকে আটক করে। পাশাপাশি ২০টি কাঠের লাঠি, ১০টি আফলা ইটের খোয়া, ২টি দেশীয় তৈরি লোহার দা এবং ৮টি লোহার টুকরা জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘সকালে এসআই আবুল বাশার কর্তৃক অভিযোগ পেয়ে মামলাটি রুজু করা হয়। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট