1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া বিশ্ব শিক্ষক দিবস পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ভালোবাসায় সিক্ত শিক্ষকরা বোয়ালখালীতে স্যার আশুতোষ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান

লায়ন্স ক্লাব অফ চিটাগং ইউনাইটেড স্টারস, লিজেন্ড ও মেট্রোপোলিটনের উদ্যোগে পটিয়ার কুসুমপুরায় বহুমুখী সেবা কার্যক্রম অনুষ্ঠিত।

  • সময় শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৪০৫ পঠিত

 

অদ্য ১০ অক্টোবর রোজ শুক্রবার সকাল ৮ ঘটিকা হইতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত পটিয়ার কুসুমপুরাস্থ মক্কা ম্যানশন প্রাঙ্গনে লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর অন্যতম ক্লাব, লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস, লিজেন্ড ও মেট্রোপলিটনের যৌথ উদ্যোগে এবং অত্র এলাকার স্বনামধন্য লায়ন হাজী মোঃ নুরুল আলম সাহেবের সহযোগিতা এবং অভ্যার্থনায় বিনামূল্যে চক্ষু শিবির, চক্ষু চিকিৎসা, বিনামূল্যে চশমা বিতরণ, রক্ত চাপ পরীক্ষা, ডায়বেটিস পরীক্ষা এবং ডায়াবেটিস সচেতনতা, ডেঙ্গু এবং চিকনগুনিয়া সচেতনতা, শিশু ক্যান্সার বিষয়ক সচেতনতা, এতিমখানা ও মাদ্রাসা শিক্ষার্থীদের দুপুরের খাবার বিতরণ, কুসুমপুরা হাই স্কুলের এসএসসি ২০২৫ এর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং বৃত্তি প্রদান সহ বহুমুখী সেবা কার্যক্রম পরিচালিত হয়।

এই বিশাল আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি ৪ এর মাননীয় জেলানগভর্নর লায়ন মোসলেহ উদ্দীন আহমেদ অপু পিএমজেএফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত কেবিনেট সেক্রেটারি লায়ন মোহাম্মদ আবু মোরশেদ। আরো উপস্থিত ছিলেন সিনিয়র গভর্নর এডভাইজারস লায়ন মনোয়ারা বেগম, লায়ন জাহাঙ্গীর মিয়া এমজেএফ, জি এস টি লিডার লায়ন মোর্শেদুল হক চৌধুরী, আর সি কনসার্ন লায়ন প্রফেসর প্রকাশ কুমার চৌধুরী, জেড সি কনসার্নস লায়ন মুহাম্মদ গাউসুল হক চৌধুরী, লায়ন ইঞ্জিনিয়ার এম. মহিউদ্দিন চৌধুরী
এছাড়া ক্লাব লিডার্স দের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন ইন্জিনিয়ার মোঃ মনির হোসেন পাটোয়ারি, লায়ন ইঞ্জিনিয়ার ইফতেখারুল আলম, লায়ন কাঞ্চন মল্লিক, লায়ন হাজী মোঃ নুরুল আলাম, লায়ন সাজ্জাদ হোসেন টিপু, লায়ন ইসমত আরা ইসলাম, লায়ন মোঃ আব্দুল্লাহ আল মামুন, লায়ন আহমদ নূর, লায়ন রফিকুল হাসান মানিক, লায়ন স্বপ্না আক্তার, লায়ন আসিফ গনি, লায়ন ইঞ্জিনিয়ার নুরুল আবসার আজাদ, লায়ন মাহবুবুর রহমান পাভেল, লায়ন ফরহাদ মোস্তফা, লায়ন ডাঃ নিজামউদ্দিন, লায়ন খালেদ রিসাদ, লায়ন এনায়েত হোসেন, লায়ন সেকান্দর সহ আরো অনেকে।

উল্লেখ্য যে, এই আয়োজনে লায়ন সাজ্জাদ হোসেন টিপুর সঞ্চালনায় ডেঙ্গু ও চিকুন গুনিয়া সচেতনতা, শিশু ক্যানসার সচেতনতা, প্লাস্টিক বিরোধী ক্যাম্পেইন ও পরিবেশ সচেতনতার উপর সেমিনার পরিচালনা করেন লায়ন মুহাম্মদ গাউসুল হক চৌধুরী। এছাড়াও ডায়বেটিস সচেতনতা ও চোখের বিশেষ যত্নের উপর সেমিনার পরিচালনা করেন লায়ন প্রফেসর প্রকাশ কুমার চৌধুরী।

এই সার্বিক আয়োজনে সহযোগিতা করেন লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর লিও বৃন্দ।
উল্লেখ্য যে এই বহুমুখী সেবা প্রদান কার্যক্রমে প্রায় ৬৮০ এর অধিক স্থানীয় লোকজনদের বিভিন্ন সেবা গ্রহণ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট