1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী শিশু জায়ান হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ: এপেক্স ক্লাব অব পটিয়ার আহ্বান। উকিল নোটিশ নয়, প্রয়োজন ভ্রাতৃত্ব ও সংলাপ: এপেক্স বাংলাদেশের করণীয় -সৈয়দ মিয়া হাসান ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে ‘মৌসুমী ফল উৎসব’ উদযাপন নিখোঁজ শিশু জায়হান হত্যা মামলার রহস্য উদঘাটন পটিয়ায় শিশু জায়ান হত্যাকাণ্ডে হাজী মোহাম্মদ আবুল বশর সিআইপির তীব্র নিন্দা ও প্রতিবাদ। পটিয়ায় শিশু হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল, দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান। অজ্ঞাত আসামির ছায়ায় ন্যায়বিচার ও নাগরিক অধিকার -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর স্টারস ২০২৬-২৭ সেবা বর্ষের পূর্নাঙ্গ কেবিনেট ঘোষণা পটিয়া পৌরবাসীর সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই: একান্ত সাক্ষাৎকারে হাজী মোহাম্মদ আবুল বশর সিআইপি।

লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস-এর ২০২৬-২৭ সেবা বর্ষের কেবিনেট ঘোষণা

  • সময় শনিবার, ২ মে, ২০২৬
  • ১৪৩ পঠিত

 

লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস-এর ২০২৬-২৭ সেবা বর্ষের নতুন কেবিনেট ১ মে ২০২৬, শুক্রবার ক্লাব বোর্ড অব ডিরেক্টরস এবং রেগুলার মিটিংয়ে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে।

​বর্তমান ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোঃ মনির হোসেন পাটোয়ারী-এর সভাপতিত্বে এবং ক্লাব সেক্রেটারি লায়ন আহমেদ নুর-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আগামী সেবা বর্ষের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত সদস্যদের প্রস্তাবনা, সমর্থন এবং প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নিম্নলিখিত তিনজনকে মূল নেতৃত্বে নির্বাচিত করা হয় ​প্রেসিডেন্ট: লায়ন মোঃ নুরুল আলম, ​সেক্রেটারি: লায়ন স্বপ্না আক্তার, ​ট্রেজারার: লায়ন ফরহাদুল হাসান মোস্তফা

পরবর্তী ক্লাব রেগুলার মিটিংয়ে আলোচনার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে, এই মর্মে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

​উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন ক্লাবের চার্টার প্রেসিডেন্ট ও জোন চেয়ারপার্সন (কনসার্ন) লায়ন মহিউদ্দিন চৌধুরী। এছাড়া লায়ন সাজ্জাদ হোসাইন, লায়ন ফোরকান উদ্দিন, লায়ন মাহবুবুর রহমান পাভেল, লায়ন মোঃ ইব্রাহিম বাপ্পি সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত থেকে নতুন কেবিনেটকে সাধুবাদ জানান।

নবাগত কেবিনেট সদস্যগণ অঙ্গীকার করেন যে, সেবার মান বজায় রেখে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪-এ লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস-এর মর্যাদা ও অবস্থানকে আরও সুদৃঢ় করতে তারা নিরলস কাজ করে যাবেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট