1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় দ্বিতীয় দফায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কোনো ধরনের গাফিলতি সহ্য হবে না–খোরশেদ আলম জমকালো আয়োজনে সম্পন্ন হলো পথশিশু অধিকার ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা–২০২৬ দেশসেরা ৭ আলোকিত ব্যক্তিকে প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করবে প্রয়াস রিয়াজউদ্দিন বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান: নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা দুর্যোগ প্রস্তুতিতে প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের অঙ্গীকার কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন পাহাড়তলী পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, একের পর এক মামলায় দিশাহারা তিন ভাইয়ের পরিবার পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির পুরস্কার বিতরণ অনুষ্ঠান

লায়ন্স ক্লাব অব চিটাগাং শতাব্দীর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

  • সময় শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৫৪৩ পঠিত

চট্টগ্রাম ব্যুরোঃ

লায়ন্স ক্লাব অব চিটাগাং শতাব্দীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি এবং শিক্ষার্থীদের মধ্যে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ কর্মসূচী চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী অলংকার মোড়ের নিকটস্থ হাজী আবদুল আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। কর্মসূচী উদ্বোধন করেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট:৩১৫-বি৪ এর কেবিনেট সেক্রেটারী লায়ন হাসান মাহমুদ চৌধুরী এবং লিও-ডিস্ট্রিক্ট চেয়ারপারসন লায়ন আনিসুল হক চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এই কর্মসূচির আয়োজক লায়ন্স ক্লাব অব চিটাগাং শতাব্দীর বর্তমান প্রেসিডেন্ট লায়ন ইন্জিনিয়ার মোহাম্মদ নুরুজ্জামান, সাবেক প্রেসিডেন্ট লায়ন ওমর ফারুক সাগর, সেক্রেটারী লায়ন এ.জি.এম.কায়সার, ট্রেজারার লায়ন ওসমান সরওয়ার, লায়ন আবু সালেহ, লায়ন মোঃ নুরুন্নবী ঈশাম, লায়ন আবদুল আউয়াল সরকার সহ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ।

এসময় উপস্থিত শিক্ষার্থীরা সহ সকলকে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও পরিচর্যার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়। চারশো করে ফলজ ও ঔষধি গাছের চারা বিদ্যালয় প্রাঙ্গন ও আশেপাশের খালি জায়গায় রোপন ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট