1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে পার্কভিউ হাসপাতালে দুই দিনব্যাপী কর্মসূচি বোয়ালখালীতে আগুনে পুড়ল ঘরবাড়ি, রক্ষা পেল না টাকা-স্বর্ণ পটিয়ায় আবদুল করিম সাহিত্যবিশারদের ৭৩তম মৃত্যুবার্ষিকী পালিত পটিয়ার মহাজন হাটে সিএনজি শ্রমিকদের অবস্থান ধর্মঘট যাত্রীদের দুর্ভোগ চরমে পটিয়ায় সবজির দাম  কমলেও মাছের বাজার চড়া পটিয়ায় সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে এনসিপি নেতৃবৃন্দ গলায় মাছের কাঁটা নামানোর পরিচিত মুখ পটিয়ার সঞ্জয় সেন আজ ২৯ সেপ্টেম্বর সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন রাশিয়ান দূতাবাসে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি দলের মতবিনিময় হতদরিদ্র মেয়ের বিয়েতে এনইএইচআরএফ- চট্টগ্রাম জেলা কমিটির আর্থিক সহায়তা

লোহাগাড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস-২৩ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত।

  • সময় মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৪০১ পঠিত

আবুল কালাম আজাদ (লোহাগাড়া) চট্টগ্রাম:

ডায়াবেটিসের ঝুঁকি জানুন,প্রয়োজনীয় ব্যবস্থা নিন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় লোহাগাড়া উপজেলা ডায়বেটিক জেনারেল হাসপাতালের উদ্যোগে ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস্ দিবস -২৩ উদযাপন করা হয়েছে।

১৪ নভেম্বর (মঙ্গলবার) সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় উপজেলা সদর ইউনিয়নে অবস্থিত মহাসড়ক সংলগ্ন লোহাগাড়া ডায়বেটিকস জেনারেল হাসপাতালের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভার পূর্বে একটি র‌্যালী বটতলী মোটর স্টেশন প্রদক্ষিণ করেন।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে লোহাগাড়া ডায়বেটিস হাসপাতালের পক্ষ থেকে ২ দিন ব্যাপি ফ্রী চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ইনসুলিন সরবরাহ করা হবে।

র‌্যালী, আলোচনা সভা শেষে ফ্রী চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন, জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী, লোহাগাড়া ডায়াবেটিস হাসপাতালের প্রতিষ্ঠাতা সমাজসেবক মো: আরমান বাবু রুমেল। এ সময় আরো উপস্থিত ছিলেন,লোহাগাড়া ডায়বেটিকস জেনারেল হাসপাতালের ডাইরেক্টর মোঃ রফিকুল ইসলাম চৌধুরী,পরিচালক মোঃ রাশেদুল হক ও মুমিনুল হক,হাসপাতালের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আরমান বাবু রুমেল জানান,বর্তমান বিশ্বে ডায়বেটিস একটি মহামারী রোগে পরিণত হচ্ছে, বাংলাদেশে প্রায় ৩১ কোটি ৩১ লাখ মানুষ এই রোগে আক্রান্ত বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম, এই রোগ সম্পর্কে আমাদের সকলে সচেতন থাকা জরুরি তিনি আরো জানান, ১৪ নভেম্বর হতে ১৫ নভেম্বর পর্যন্ত লোহাগাড়ার প্রত্যান্ত অঞ্চল থেকে আসা সকল ডায়াবেটিস রোগীদের চিকিৎসা সেবা প্রদান ও শিশু ডায়বেটিকস রোগীদেরকে বিনামূল্যে ইনসুলিন প্রদান করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট