1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দুর্যোগ প্রস্তুতিতে প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের অঙ্গীকার কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন পাহাড়তলী পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, একের পর এক মামলায় দিশাহারা তিন ভাইয়ের পরিবার পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিশু অধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগ জরুরি—আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের গোলটেবিল আলোচনা বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই,র নতুন কার্যকরী কমিটির সভাপতি মোঃ শিবলী আল সাদিক, সাধারণ সম্পাদক লায়ন মোঃ আবু ছালেহ্। আরিফ খান সভাপতি, রবি সেক্রেটারি  এপেক্স ক্লাব অব পটিয়ার বার্ষিক  সাধারণ সভা অনুষ্ঠিত পটিয়ায় নবজাগরণ যুব সংঘের নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিলেটে যাত্রা শুরু করলো আন্তর্জাতিকমানের পাইওনিয়ার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুটমেন্ট

  • সময় সোমবার, ৬ জুন, ২০২২
  • ৫৬০ পঠিত

শহিদুল ইসলাম, সিলেটঃ

সিলেটে দুই সহোদর ভাই যুক্তরাজ্য প্রবাসি শিক্ষা অনুরাগী কাউন্সিলর নাজ ইসলাম ও সিরাজ ইসলাম এর উদ্যোগে আন্তর্জাতিকমানের শিক্ষা ব্যবস্থা নিয়ে পাইওনিয়ার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুটমেন্ট এর অফিস উদ্ভোধন করা হয়েছে।

৪ মে শনিবার বিকেলে নগরীর চৌহাট্টাস্থ মানরু শপিং সিটির চতুর্থ তলায় ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে পাইওনিয়ার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুটমেন্ট এর উদ্ভোধন করেন সিমার্ক গ্রুপের চেয়ারম্যান ও এনআরবি ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইকবাল আহমদ ওবিই। তিনি তার বক্তব্যে বলেন, উচ্চ শিক্ষায় সিলেটের শিক্ষার্থীরা বিশ্ব দরবারে যথেষ্ট সুনাম অর্জন করেছে। এ ধারা অব্যাহত রাখতে শিক্ষার্থীদের বেশি করে ইংরেজি ভাষা উপরে দক্ষতা অর্জন সহ তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে বেশি পারদর্শী হতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রবাসীদের অবদানকে আরো সমুন্নত রাখতে তরুণ প্রজন্মকে উচ্চ শিক্ষা অর্জনে এগিয়ে আসতে হবে।

পাইওনিয়ার এর পরিচালক কাউন্সিলর নাজ ইসলাম এর সভাপতিত্বে এবং সাইদা আনোয়ার প্রভা ও সুইটি জামান এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবাসী কমিউনিটি নেতা ড.ওয়ালী তছর উদ্দিন এমবিই, এনআরবি ব্যাংকের সিকিউরিটি ডাইরেক্টর সাব্বির আহমদ চৌধুরী, চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রির বদরুল চৌধুরী সিআইপি, সিলেট জেলা যুবলীগ সভাপতি শামীম আহমদ, গিনেস বুক রেকর্ড ধারী সেফ টিপু রহমান, জেলা আওয়ামী লীগ নেতা মবশ্বির আলী, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী এলাইচ মিয়া, আনোয়ার আলী। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক সিরাজ ইসলাম।
আলোচনা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে পাইওনিয়ার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুটমেন্ট এর সিলেট অফিস উদ্ভোধন করা হয়।

অফিস উদ্ভোধন শেষে নগরীর একটি অভিজাত হোটেলে সিলেটের সূধীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) এর মাননীয় মেয়র আরিফুল হক চৌধুরী বলেন দুই ভাইকে তার নগরবাসীর পক্ষ থেকে স্বাগতম ও শুভেচ্ছা জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট