1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
হৃদয়ের টানে রিয়াজুল জান্নাহ ও নবী করিম (সা.)-এর দরবারে -আলহাজ্ব মোঃ আবু ছালেহ্ চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির ‘হাইব্রিড’ নেতাকর্মীকে প্রাধান্য দেওয়া হবে না হাজারো মানুষের উপস্থিতিতে বোয়ালখালীর সাবেক মেয়র আবুল কালাম আবুর দাফন শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া

সীতাকুণ্ডে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত ২০ হাজার ৫’শ টাকা জরিমানা

  • সময় সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৬৫৫ পঠিত

মোঃ আলাউদ্দীন, সীতাকুণ্ড চট্টগ্রামঃ

করোনা মহামারী প্রতিরোধে লকডাউন বাস্তবায়নে সীতাকুণ্ডে ৪র্থ দিনেও কঠোর অবস্থানে ছিল উপজেলা প্রশাসন। সোমবার সকাল থেকে চলমান লকডাউনে সরকারি বিধি-নিষেধ অমান্য করায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে ১৬ টি মামলায় ২০,৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
এসময় উপজেলার সীতাকুণ্ড বাজার থেকে বাঁশবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন। সাথে ছিলেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হাসান।

, কঠোর লকডাউনে সরকারি বিধি-নিষেধ, মাস্ক না পড়ে অপ্রয়োজনে বের হওয়া এবং সরকারি নিয়মকে তোয়াক্কা না করে বিকাল ৩ টার পর দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১৬ টি মামলায় ২০,৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন বলেন, সরকারি বিধি-নিষেধ অমান্য করায় জরিমানার আওতায় আনা হয়েছে। চলমান লকডাউনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট