1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” প্রিয়নবীর শুভাগমন এবং তাঁর জীবনাদর্শ  – আতিয়া নুর আফরা বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ ছিলেন আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা “বাংলাদেশ লিওদিবস-২০২৬: যুব সমাজ নিয়ে আমাদের প্রত্যাশা”  -লায়ন ডাঃ এম.জাকিরুল ইসলাম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা ও তাৎপর্য মাওলানা এম. সোলাইমান কাসেমী

সীতাকুণ্ডে পৌর সভার বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে আধুনিকা ডাস্টবিন স্থাপন

  • সময় সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৩০১ পঠিত

সীতাকুণ্ড( চট্টগ্রাম) প্রতিনিধিঃ

সীতাকুণ্ডে ডেঙ্গু প্রতিরোধে বর্জ ব্যবস্থাপনার আধুনিকায়নে পৌরসভা এলাকায় ডাস্টবিন স্থাপন কাজ শুরু করেছে পৌরসভা। পৌরসদরসহ প্রতিটি ওয়ার্ডে আধুনিক মানের স্থানান্তর যোগ্য ডাস্টবিন স্থাপন করা হবে। পৌরসদর বাজারে ডাস্টবিন স্থাপনের মাধ্যমে আধুনিক বর্জ ব্যবস্থাপনা কার্যক্রম শুরু করা হয়েছে। দুপুর ১২ টায় পৌরসদর বাজারের গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন শুরু করেন পৌর নির্বাহী কর্মকর্তা মো নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, পৌরসদর দোকান মালিক সমিতির সভাপতি নাসির উদ্দীন ভূইয়া, সাধারণ সম্পাদক মো রফিক, ক্রীড়া সম্পাদক নুর উদ্দিন, সদস্য আবির,জসিম উদ্দিন সহ অন্যান্য সদস্যবৃন্দ।
ডাস্টবিন স্থাপনকালে পৌর নির্বাহী কর্মকর্তা বলেন, পৌর প্রশাসক মো ফখরুল ইসলামে সার্বিক তত্ত্বাবধানে পৌর এলাকায় ডাস্টবিন স্থাপন শুরু হয়েছে। এ ডাস্টবিনের সাহায্যে সহজে ময়লা অপসারণ করা যাবে। প্রথম ধাপে ৫০ ডাস্টবিন পৌরসদরসহ গুরুত্বপূর্ণ জায়গায় স্থাপন করা হবে। ধারাবাহিকভাবে ৯ টি ওয়ার্ডে আধুনিক ডাস্টবিন স্থাপন চলবে বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট