1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

সীতাকুণ্ডে ল্যাব টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের আন্দোলনে রোগী ভোগান্তি চরমে

  • সময় রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২৪১ পঠিত

সীতাকুণ্ড চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে আন্দোলনে নেমেছে ল্যাব টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে সকাল ৯- ১১ টা কর্ম বিরতি পালন করা হয়। এ সময় উপস্থিত ল্যাব টেকনোলজিস্ট ইউনুস খান,আনাদুল ইসলাম, অনিমা রানী,মিথিলেস মন্ডল, বিপ্লব কুমার,ফার্মাসিস্ট মাধুরী বিশ্বাস ও খাদিজা আক্তার।
কর্মবিরতিতে সেবক- সেবিকারা বলেন, ন্যায্য অধিকার আদায়ে আন্দোলন করতে হচ্ছে। কেন্দ্র ঘোষিত আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে কর্মবিরতি চলছে। দাবী আদায় না হলে পূর্ন দিবস কর্মবিরতিসহ কঠোর কর্মসূচী চলবে বলে জানান তারা।
দীর্ঘ দুই ঘন্টার কর্মবিরতিতে চিকিৎসা সেবা স্থবিরতা নেমে আসে। ঔষধ ও ফার্মাসীতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে আরও অসুস্থ হয়ে পড়েন রোগীরা।
তারা বলেন, আন্দোলনের কারণে পরীক্ষা নিরীক্ষা ও ঔষধ পেতে ভোগান্তিতে পড়তে হয়েছে। সকাল থেকে আন্দোলন চলায় অসুস্থ হয়ে পড়ছি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট