1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দুর্গার হাতে ন্যায়ের ভার, নারী নির্যাতন বন্ধ হোক এবার বই পড়ুন, জ্ঞান বাড়ান—লাইসিয়ামের পাশে সাংবাদিক মুজাহিদুল চকরিয়ার পহরচাঁদার হেলাল উদ্দিন পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক, পহরচাঁদা ফাজিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের অভিনন্দন সাদা ছড়ি: দৃষ্টির সীমানা পেরিয়ে আত্মবিশ্বাসের আলোয় পথচলা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বোয়ালখালীর মা-ছেলে নিহত বোয়ালখালীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স আছে, চালক ছুটিতে সীরাতের শিক্ষা ব্যাক্তি জীবন ও রাস্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করতে হবে: মুফতি আলী হাসান ওসামা পটিয়ায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন রোটারি ক্লাব অব চিটাগং খুলশী সেন্ট্রালের সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে স্বামীকে দেওয়া তালাক প্রত্যাহার না করায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা।

  • সময় সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৭৬৮ পঠিত

মোঃ আলাউদ্দীন, সীতাকুণ্ড চট্টগ্রামঃ

সীতাকুণ্ডে স্ত্রীর তালাক মেনে নিতে না পেরে ছুরিকাঘাত করে স্ত্রীকে হত্যা করেছে স্বামী। নিহত স্ত্রীর নাম পিয়ারু বেগম(৩৫)।গত রবিবার সকালে উপজেলার মুরাদপুর ইউনিয়নের উকিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সীতাকুণ্ড পৌরসভার মৌলভীপাড়ার আবুল বশরের মেয়ে পিয়ারু বেগমের সঙ্গে ৮ বছর আগে বিয়ে হয় সন্দ্বীপ উপজেলার রহমতপুর এলাকার মোহাম্মদ মোস্তফার ছেলে ওমর শরীফের। তাদের সংসারে ছয় ও চার বছর বয়সী দুই কন্যা সন্তান আছে। দীর্ঘদিন ধরে তাদের সংসারে স্বামী-স্ত্রী মধ্যে মনোমালিন্য হচ্ছিল। এর প্রেক্ষিতে স্ত্রী পেয়ারী বেগম তার স্বামী ওমর শরীফকে কয়েকদিন আগে ডির্ভোস দেয়। এরপর থেকে তারা আলাদা বসবাস করতে থাকে। এদিকে স্বামী ওমর শরীফ আবার সংসার করবে বলে পিয়ারু বেগমকে বুঝাতে গেলে এতে কর্ণপাত করেনি স্ত্রী। কিন্তু পিয়ারু বেগম তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না বলে জানিয়ে দিলে ক্ষিপ্ত হয়ে ওমর শরীফ স্ত্রীর পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা চমেক হাসপাতালে ভর্তি করে।
পিয়ারু বেগম মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ ইকরাম হোসেন এবং চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন।
সীতাকুন্ড মডেল থানার এসআই টিবলু কুমার মজুমদার বলেন, এ ঘটনায় পিয়ারু বেগমের ভাই মফিজুর রহমান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট