1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

সীতাকুণ্ড জান্নাতুল বানাত হিফয মাদ্রাসার উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

  • সময় শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৬০৪ পঠিত

ভ্রাম্যমান প্রতিনিধি।

শনিবার (৮ নভেম্বর) উপজেলা অডিটোরিয়াম দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে বর্ণিল সাজে সজ্জিত অনুষ্ঠান অঙ্গনে সকাল থেকে শতশত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের পদভারে মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানে হাফেজ মোশাররফ হোসাইনের সঞ্চালনা ও জহির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বি এম মফিজুর রহমান আল-আযহারী।

অনুষ্ঠানটি দুই ভাগে বিভক্ত হয়, সকাল থেকে দুপুর পর্যন্ত ছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। দুপুর দুইটা থেকে শুরু হয়েছিল আলোচনা সভা ও পুরস্কার বিতরণী।

সংস্কৃতি অনুষ্ঠানে ২৪ এর জুলায়ের আন্দোলনের আবু সাঈদের শহীদের ঘটনাকে কেন্দ্র করে একটি নাটিকাসহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষ বিজয়ীদের হাতে বিভিন্ন ধরনের পুরস্কার তুলে দেওয়া হয়।

জান্নাতুল বানাত হিফয মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ মাওলানা তারেক হুসাইন বলেন, আমরা প্রথম পর্যায়ে (২০২৪ সালে) শুধুমাত্র মহিলাদেরকে নিয়ে হিফয মাদ্রাসা শুরু করি। বর্তমানে অভিভাবকদের অনুরোধে খুব দ্রুত সময়ে পুরুষ বিভাগের একটি শাখা উদ্বোধন করা হবে। প এই সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আনিসুর রহমান আনিস তিনি বলেন সীতাকুণ্ড জান্নাতুল বানাত হিফয মাদরাসা সীতাকুণ্ডের প্রতিটি ঘরে ঘরে কোরআনের হাফেজ/হাফেজা উপহার দেবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মডেল থানার এস আই মোহাম্মদ আলী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট