1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৫ আগস্ট স্মরণে পটিয়ায় দোয়া, মিলাদ মাহাফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত  ১৫ আগস্ট- শ্রদ্ধা, স্মরণের পাশাপাশি তরুণ প্রজন্ম ইতিহাসকে জানুন: নেছার আহমেদ খান  প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার তৃতীয় প্রয়াণবার্ষিকীতে স্মরণসভা ব্যতিক্রমী বার্তা নিয়ে নাটক ‘বাজির তাস’ পটিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এ পুরস্কৃত শওকত আকবর মুন্না পটিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন এনামুল হক এমপি ১৫ আগস্ট উপলক্ষে পটিয়ায় ছাত্র-ছাত্রীদের মাঝে ডক্টর জুলকারনাইন চৌধুরীর উদ্যোগে তবারক বিতরণ দারুল ইরফান মাদানী নিসাব মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন বোয়ালখালীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ চট্টগ্রামে জলবায়ু ও মানবাধিকার নিয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল: গুরুত্ব পেল নারী-শিশুর নিরাপত্তা

স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠিত— মানবতার সেবায় নতুন নেতৃত্বের অঙ্গীকার

  • সময় শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৩০২ পঠিত

আনোয়ারা (চট্টগ্রাম):
আনোয়ারা উপজেলার অন্যতম মানবিক ও সামাজিক সংগঠন ‘স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন’-এর ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ তৌহিদুল ইসলাম এবং প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ফয়সাল কবির।
নতুন কমিটিতে মোট ২২ জন বিশিষ্ট সদস্য এবং ৬০জন কার্যকরী সদস্য , যারা সমাজসেবা, শিক্ষা, মানবিক সহায়তা এবং তরুণ নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাঁদের নেতৃত্বে ফাউন্ডেশনটি আগামীতেও মানবতার সেবায় কাজ করে যাবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টগণ।
স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজের অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছে।
“সবাই মিলে করি কাজ, গড়ে তুলি সুন্দর সমাজ”—এই মূলমন্ত্রকে ধারণ করে সংগঠনটি আনোয়ারা উপজেলাসহ আশপাশের এলাকায় মানবিক কার্যক্রম পরিচালনা করছে।
রক্তদান কর্মসূচি, অসহায়দের আর্থিক সহায়তা, শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি, শীতবস্ত্র বিতরণ, ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি ইতোমধ্যেই এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছে।
সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম বলেন, “স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন আমাদের হৃদয়ের সংগঠন। আমরা বিশ্বাস করি, ঐক্য ও মানবতার মধ্য দিয়েই সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।”
প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল কবির বলেন, “স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন শুধু একটি সংগঠন নয়—এটি তরুণদের জন্য মানবতার পাঠশালা। আমরা চাই, প্রত্যেক তরুণ সমাজের কল্যাণে এগিয়ে আসুক।”
নতুন কার্যকরী কমিটি ইতোমধ্যে বেশ কিছু সামাজিক উদ্যোগ হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে—বিনামূল্যে রক্তগ্রুপ নির্ণয় কর্মসূচি, অসহায়দের সহায়তা প্রদান, শিক্ষা সহায়তা প্রকল্প ও বৃক্ষরোপণ অভিযান। সংগঠনের সদস্যরা জানান, এই কার্যক্রমগুলো ধারাবাহিকভাবে পুরো আনোয়ারা ও আশেপাশের এলাকায় বিস্তৃত করা হবে।
স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের নবনির্বাচিত কমিটির সদস্যরা মানবতার সেবাকে জীবনের অঙ্গীকার হিসেবে গ্রহণ করেছেন। তরুণদের নেতৃত্বে এই সংগঠন আগামী দিনে সমাজে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলবে এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে একটি আলোকিত আনোয়ারা গড়ে তুলবে—এমনটাই প্রত্যাশা স্থানীয় জনগণের।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট