1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
কর্ণফুলী নদীতে হঠাৎ ঝড়ো হাওয়ার কবলে পড়ে কনিকা দাশ নামে নববধূ নিখোঁজ। পটিয়া-শিকলবাহায় বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ৩৫ ধর্ষণের কারণ ও সমাধানের পথ  -মোহাম্মদ ইমাদ উদ্দীন  পটিয়া রেলওয়ে স্টেশনে ইবাদত খানা উদ্বোধন যাত্রীসেবায় এপেক্স ক্লাব অব পটিয়ার মানবিক উদ্যোগ মূল্যবোধের শিক্ষায় সুন্দর জীবন ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব বিশ্ব শান্তি নীতি প্রতিযোগিতা বাংলাদেশের পুরস্কার বিতরণ সম্পন্ন নান্দনিক চট্টলার উদ্যোগে ছায়াছন্দ গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত সম্পত্তির জন্য সৎ মা ও ভাইকে হত্যা, ০২ বছর পর সিআইডি কর্তৃক রহস্য উদঘাটন কোরবানি উপলক্ষে পটিয়ায় মানবতার বন্ধনের খাদ্য সামগ্রী বিতরণ। বেস্ট বাংলা ট্র্যাভেলস এন্ড ট্যুরসের উপদেষ্টা মনোনীত হলেন সংগঠক মোহাম্মদ আলী রাসূলুল্লাহ(দ.)’র প্রতি সম্মান ও ভালবাসা সফলতার সোপান -সৈয়্যদা আফরা

স্বাধীনতা ও জাতীয় দিবসে বঙ্গবন্ধু ঐক্য যুব ও ছাত্র সংগঠনের শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত

  • সময় সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৪০৮ পঠিত

মোঃ শহিদুল ইসলাম:
আজ ঐতিহাসিক মহান স্বাধীনতা ও জাতীয় দিবস চট্রগ্রামের ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ড দক্ষিণ হালিশহর
বিভিন্ন সংগঠনের উদ্যেগে উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে নানা ধারাবাহিক আয়োজনে। ঐতিহাসিক মহান দিবস উপলক্ষ্যে সকল বীর শহীদদের প্রতি বিনম্র গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়।

২৬ মার্চ রোজ রোববার বঙ্গবন্ধু ঐক্যযুব ও ছাত্র সংগঠন ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতা গরিব দুঃখী মেহনতী মানুষের বন্ধু সাদমান আজম আসিফের পক্ষ থেকে মহান দিবসের সূচনা করা হয়।

স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধের সূচনার এই সময়টি জাতি আবেগের সঙ্গে স্মরণ করে। বিনম্র শ্রদ্ধা,যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটির প্রথম প্রহরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে চট্রগ্রামের ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ড দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে বিভিন্ন সংগঠনের পুস্পস্তবক অর্পণের মাধ্যমে নানা আয়োজনে উদযাপিত হয়।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ঐক্যযুব ও ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের পক্ষ থেকে প্রথম প্রহরের সঙ্গে সঙ্গে শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে মহান স্বাধীনতা সংগ্রামে অবদান আত্মদানকারী সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও পুস্পস্তবক অর্পণ করেন-চট্রগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা গরিব দুঃখী মেহনতী মানুষের বন্ধু সাদমান আজম আসিফ।

চট্রগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতার পুষ্পস্তবক অর্পণের পর রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শণ করেন ও সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরবর্তীতে সকল বীর শহীদদের আত্মার শান্তি মাগফেরাত কামনা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন,চট্রগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা সাদমান আজম আসিফ,ব্যারিস্টার সুলতান আহমেদ চৌধুরী বিশ্ববিদ্যালয়ের (এ,জি,এস) জুবায়েদ খলিল দিপু, মোঃ রনি,মোঃ আনোয়ার,মোঃ রাশেদ,মোঃ ইকবাল,মোহাম্মদ তসলিম উদ্দিন ,মোঃ হান্নান,বিপ্লব,ইমন,প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন রাজনৈতিক নেতাসহ গন্যমান্য অনেকেই উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট