1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের পিডিজি অনার ডে ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোমদণ্ডী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রলয় বাকলিয়ায় লিজা গার্ডেন কমিউনিটি সেন্টারে প্রি কলেজিয়েটের ‘ক্লাস পার্টি ২০২৬’ অনুষ্ঠিত। পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত দরবারে কামালিয়াতে সালানা ফাতেহা অনুষ্ঠিত গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে রাজপথের গণজোয়ারে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে : আবু সুফিয়ান এমপি পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

স্যার আশুতোষ সরকারি কলেজে অধ্যক্ষের বিদায়

  • সময় সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮৭ পঠিত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :
সকাল সাড়ে দশটা। স্যার আশুতোষ সরকারি কলেজের অডিটোরিয়ামে একে একে ভিড় জমছে শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক আর অতিথিদের। মঞ্চে ফুলেল সাজসজ্জা, আর মাঝখানে বসে আছেন অধ্যক্ষ প্রফেসর ড. পার্থ প্রতীম ধর। আজ তাঁর বিদায় সংবর্ধনা—কর্মজীবনের দীর্ঘ অধ্যায় শেষ করে যাচ্ছেন তিনি পি.আর.এল.-এ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপাধ্যক্ষ প্রফেসর মো. জয়নাল আবেদীন এবং অধ্যাপক পরিচয় বড়ুয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহধর্মিণী গোপা রাণী ধর, শিক্ষক পরিষদের সম্পাদক ফাতেমা উম্মুল খায়ের, সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল গফুর, অধ্যাপক সুচারু বড়ুয়া, অধ্যাপক সাইফুল ইসলাম, অধ্যাপক কামরুল ইসলাম, অধ্যাপক আব্দুল আলিমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্যরা। এছাড়া প্রফেসর অরুণ বিকাশ বড়ুয়া, প্রফেসর জাফর আহমেদ, প্রফেসর সুসেন বড়ুয়া, প্রফেসর শাহ মোহাম্মদ আলমগীর, প্রফেসর প্রদীপ বড়ুয়া, প্রফেসর মো. জসিম উদ্দিন, প্রফেসর রঞ্জিত দত্ত, প্রফেসর জাহেদা বেগম ও সহযোগী অধ্যাপক আবুল হাসনাত মোহাম্মদ মোহসীনসহ অনেকেই যোগ দেন।

অধ্যক্ষ ড. পার্থ প্রতীম ধর আবেগমাখা কণ্ঠে বলেন, “আজ আমি নিজেকে সার্থক মনে করি। ছাত্র-ছাত্রী ও সহকর্মীদের কাছ থেকে পাওয়া এই সম্মান আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। আমি সবসময় চেয়েছি তাদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে।”

তাঁর বক্তব্যে আবেগে নিস্তব্ধ হয়ে যায় পুরো অডিটোরিয়াম। ফুলেল শুভেচ্ছা জানায় বোয়ালখালী প্রেস ক্লাব, ব্যবসায়ী সমিতি, কলেজ কর্মচারী, রোভার স্কাউট ও রেড-ক্রিসেন্ট সদস্যরা।

দিনটি শেষ হয় এক অম্লান স্মৃতির পরিসমাপ্তি টেনে—যেখানে বিদায় শুধু বিদায় নয়, বরং একজন আদর্শ শিক্ষকের জীবনগাথা হয়ে রইল সবার মনে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট