1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
রাশিয়ান দূতাবাসে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি দলের মতবিনিময় হতদরিদ্র মেয়ের বিয়েতে এনইএইচআরএফ- চট্টগ্রাম জেলা কমিটির আর্থিক সহায়তা টাঙ্গাইলে বাগীশিক এর গীতা সম্মেলন চট্টগ্রামের যানজট নিরসনে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে পটিয়া ও বোয়ালখালী  দুই থানার ওসির নেতৃত্বে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি

হযরত ইমাম হাসান (রাঃ) -মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব)

  • সময় রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৩৩৮ পঠিত

হযরত ইমাম হাসান (রাঃ)

-মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব)

আলীর সন্তান নবী দৌহিত্র মা ফাতিমার জানের জান
বেহেশতে যুবকদের সর্দার- নাম তাঁর ইমাম হাসান।

চার খলিফার শাসন আমল শেষ হয়েছিল যখন
ইমাম হাসান মুসলিম জাহানের খিলাফতপ্রাপ্ত হন।

মুয়াবিয়া দেখিয়েছিল বিশাল দল আয়ত্বে বাহুবল
খিলাফত চালাতে মুসলিম জাহানে ধরেছিল ফাঁটল।

শান্তি প্রিয় ইমাম হাসান চাইলেন না কোন সংঘাত
সন্ধিপত্রে স্বাক্ষর করেছিলেন- না হয় যেন রক্তপাত।

ক্ষমতার লোভে বিষ পান করাইলো লম্পট মারোয়ান
হত্যা করতে হাসানের স্ত্রী জায়েদার সাহায্য পান।

কি জবাব দিবে আল্লাহর কাছে মারোয়ান নাফরমান!
মদীনার জান্নাতুল বাকী হয় ইমাম হাসানের সমাধিস্থান।

সন্ধিতে শর্ত ছিল মুয়াবিয়া যখন হইবেন চির প্রস্থান
ইমাম হাসান বা ইমাম হুসাইন পাবে খিলাফতি স্থান।

সকল শর্ত ভঙ্গ করেছিল এজিদ মুয়াবিয়া মৃত্যুর পর
ইমাম হুসাইন শহীদ কারবালায় লানত এজিদের উপর।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট