1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি লায়ন্স ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট’র (২০২৬-২০২৭) এর কার্যকরী কমিটি গঠিত পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেসের  সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ চাকরিচ্যুত ব্যাংকারদের পটিয়ায় মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আহত ৩ বোয়ালখালী প্রত্যয়ে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের ফলাফল উৎসব লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাতের উদ্যোগে ফ্রি চক্ষু পরীক্ষা, ডায়াবেটিস টেস্ট ও খতনা কর্মসূচি সম্পন্ন বোয়ালখালীতে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু প্রবাসীদের নিয়ে দুবাই পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

“হযরত ওসমান (রাঃ)” রচনায়ঃ মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব )

  • সময় মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৫৫৯ পঠিত

“হযরত ওসমান (রাঃ)”

রচনায়ঃ মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব )

ইসলামের তৃতীয় খলিফা- ছিলেন উসমান গণি
বিয়ে দিয়েছিলেন নবীজী তাঁর নয়নের দুই মনি।

চতুর্থ সাহাবা ছিলেন ওসমান ইবনে আফ্ফান
নবীর জামাতা ‘জিন্নূরাইন’ আল্লাহ্ তায়ালার দান।

ওসমান গণি আরবে ছিলেন সম্পদে অধিক ধনী
ইসলামের জন্য তিনি- জীবন দিয়েছেন কুরবানী।

নবীজীর খিদমতে ছিল তাঁর অকৃত্রিম অবদান
তাবুকের যুদ্ধে করেন তিনি হাজার স্বর্ণমুদ্রা দান।

খাবার পানির ‘রুমা কূপ’ ক্রয় করেন ওসমান
সাহাবাদের জল কষ্টের দূর করেন পেরেপান।

ওমর কন্যা হাফসার নিকট ছিল মূল কুরআন
ছয় কপি করে বিভিন্ন প্রদেশে করলেন প্রদান।

কুরআন সংরক্ষণে ছিল- ইসলামে বড় অবদান
উপাধি পেয়েছেন ওসমান- ‘জামিউল কুরআন’।

মিথ্যা রটিল মৃত্যু হয়েছে মক্কার কাফিরদের হাতে
সন্ধির জন্য মক্কায় গিয়েছিল-কেউ ছিল না সাথে।

সর্বপ্রথম গঠন করছিলেন মুসলিম নৌবাহিনী
নদী পথে ইসলামী প্রসার ঘটিয়েছিলেন তিনি।

কুরআন পাঠে রত ছিলেন- মসজিদে নববীতে
শাহাদাৎ বরণ করলেন খলিফা সন্ত্রাসীদের হাতে।

শহীদী মর্যাদা লাভ করেছেন-অধিক সম্মান তাতে
শায়িত আছেন নবীর জামাতা জান্নাতুল বাকীতে।

সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফ,মোজাদ্দদপুর, জালালাবাদ,বায়েজিদ বোস্তামী,চট্টগ্রাম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট