1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
টাঙ্গাইলে বাগীশিক এর গীতা সম্মেলন চট্টগ্রামের যানজট নিরসনে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে পটিয়া ও বোয়ালখালী  দুই থানার ওসির নেতৃত্বে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি পটিয়ায় যুব ও কিশোরদের নিয়ে মাদকবিরোধী মতবিনিময় সভা পটিয়ায় ১২ দিনের ব্যবধানে আবারও অজ্ঞাত লাশ উদ্ধার শ্রীমাই খালে মিলল যুবকের মরদেহ

হৃদরোগে আক্রান্ত যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী হাসপাতালে ভর্তি

  • সময় সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১৭৯ পঠিত

 

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো: মোজাম্মেল হক চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মো: খালেকুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থার নিবিড় পর্যবেক্ষণ চলছে এবং চিকিৎসকরা প্রয়োজনীয় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করছেন। আগামীকাল সকালে তার এনজিওগ্রাম করার কথা রয়েছে।

এদিকে, মোজাম্মেল হক চৌধুরীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছেলে, নাগরিক ছাত্র ঐক্য কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মোস্তানছিরুল হক চৌধুরী। তিনি দেশব্যাপী সকল শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী, সহকর্মী, সমর্থক ও অনুরাগীদের প্রতি তার বাবার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, “আমার বাবা দীর্ঘদিন ধরে যাত্রী অধিকার, সড়ক নিরাপত্তা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই কঠিন সময়ে দেশবাসীর দোয়া ও ভালোবাসা আমাদের পরিবারের জন্য অনেক বড় শক্তি।”

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার শারীরিক অবস্থার বিষয়ে পরবর্তী সকল আপডেট পর্যায়ক্রমে জানানো হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট